এক্সপ্লোর

CV Ananda Bose: 'আসুন, শপথগ্রহণ করি যে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে', বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল

Governor: বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল

সমীরণ পাল, সুজিত মণ্ডল, বিটন চক্রবর্তী: এবার পুজোপ্রাঙ্গনে দাঁড়িয়ে বাংলায় শপথ নিলেন রাজ্য়পাল। যা রাজ্যপাল-রাজ্য সরকার সংঘাতে নতুন মাত্রা যোগ করল। বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল (Governor CV Ananada)। কটাক্ষ করতে দেরি করেনি তৃণমূল (TMC)। 

রাজ্যপাল সি ভি আনন্দ বোস এদিন কার্যত শপথ করেন বলেন, আসুন, আজ এই শপথগ্রহণ করি যে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।

বরানগরের বন্ধুদল স্পোর্টিং ও কল্যাণীর ITI মোড় লুমিনাস ক্লাবের পুজোয় গিয়ে দুর্নীতি আর হিংসার বিরুদ্ধে বাংলায় শপথবাক্য পাঠ করলেন রাজ্যপাল। দুর্নীতি আর হিংসাকে তুলনা করলেন মহিষাসুর আর রক্তবীজের সঙ্গে।  

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) কথায়, যেমন মা দুর্গা, মহিষাসুর, রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। ভগবান বিষ্ণু যেমন অসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। আমরা নেতাজির নামে শপথ করে বলছি, আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামে শপথ করছি, স্বামী বিবেকানন্দের নামে শপথ করছি, আমরা শেষ পর্যন্ত এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়ব। মা দুর্গার নামে শপথ করছি।

বাংলায় রাজনৈতিক হিংসার বিরাম নেই তার মধ্যেই শিক্ষায় নিয়োগ থেকে বদলি। পুরসভায় নিয়োগ, সমবায়ে লোন, রেশন বণ্টন, গরু পাচার, কয়লা পাচার। দুর্নীতির একাধিক মামলায় রাজ্যে দীর্ঘদিন ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে ED ও CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি।  তা নিয়ে তৃণমূল (TMC) -বিজেপি (BJP) চাপানউতোর নিত্যদিনের ঘটনা। এবার পুজোপ্রাঙ্গনে দাঁড়িয়ে রাজ্যপালের (Governor) বাংলায় শপথ সেই সংঘাতে নতুন মাত্রা যোগ করল।       

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যেই দেবীপক্ষের প্রথম দিনেই দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কালীঘাটের বাড়ি থেকে গড়িয়াহাট হিনদুস্তান ক্লাব সর্বজনীন-সহ দক্ষিণ কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিকে প্রথমাতে কলকাতা পরিক্রমায় বেরোন রাজ্যপাল। কুমোরটুলিতে গিয়ে মৃৎশিল্পীদের সঙ্গে কথাও বলেন সি ভি আনন্দ বোস।                                            

আরও পড়ুন: চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা

সেরা শিরোনাম

আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
আসছে বিরাট বিপদ? সুপার এল-নিনোর প্রভাবে এমন কিছু ঘটবে, যা আগে কখনও হয়নি? বড় সতর্কবার্তা WMO-র
West Bengal News Live : হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
হাতে ২০৯টা আসন, ফ্লোর টেস্ট হলেই ২৭৫, চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Durga Puja 2026: 'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
'যাঁরা সনাতন ধর্ম মানেন...', বিসর্জনে গিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য বিতর্ক, 'স্বামী বিবেকানন্দ এই হিন্দুত্ব দেখিয়ে যাননি', পাল্টা কুণাল
লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট
Cyclone threat to Odisha: লক্ষ্মীপুজোর আগেই ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি? আজ থেকেই আবহাওয়ার বদল কোথায় কোথায়? বড় আপডেট

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget