এক্সপ্লোর

Madhyamik 2024: মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে রেল, বিশেষ পরিষেবা মেট্রোতে, অতিরিক্ত স্টপেজ লোকাল ট্রেনে

Local Train Madhyamik Exam: পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানালেন,মাধ্যমিক পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ..

কলকাতা:  মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে ভারতীয় রেল। মাধ্যমিকে কলকাতা মেট্রো ও লোকাল ট্রেনের ক্ষেত্রে থাকছে বিশেষ সুবিধা। শিয়ালদা শাখায় লোকাল ট্রেনে অতিরিক্ত স্টপেজ (Local Train On Madhyamik Exam 2024)। পলতা, জগদ্দল, কাঁকিনাড়া স্টেশনে দাঁড়াবে বেশকিছু লোকাল ট্রেন। ২-১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিলবে অতিরিক্ত স্টপেজ। জানালেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। 

লোকাল ট্রেন কোথায় কখন কোন ট্রেন দাঁড়াবে ?

৩১৮১৫ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ৮ টা ২২ নাগাদ দাঁড়াবে জালালখালি।
৩১৮১৯ শিয়ালদা-কৃষ্ণনগর সিটি ,  পলতা-জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:২২, ৮:২৯,৮:৪২ মিনিটে।
৩১১১১   শিয়ালদা-কাটোয়া লোকাল , জগদ্দল-কাঁকিনাড়ায় দাঁড়াবে ৮:৫৬, ৮:৫৮ মিনিটে।
৩৩৮১৯ শিয়ালদা-বঁনগা লোকাল, ৯:০১ মিনিটে বিভূতিভূষণ হল্ট-এ দাঁড়াবে
৩৩৩৬৩ বারাসাত-বঁনগা লোকাল সংহতি এবং বিভূতিভূষণ হল্ট-এ ৯:০৬ এবং ৯:২৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৫ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল দুপুর ১ টা ০৫ নাগাদ দাঁড়াবে জালালখালি।
০৩১৮৩ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল দাঁড়াবে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া এবং পায়রাডাঙা-তে দুপুর ১ টা ১৩ মিনিটে, ১টা ২০মিনিটে, ১টা ২৮ মিনিটে এবং দুপুর ২ টা ১৪ মিনিটে।

৩১৭৬৯ রানাঘাট-লালগোলা ট্রেনটি  জালালখালিতে দুপুর ১ টা ৩৮ মিনিটে দাঁড়াবে।
৩১৫২৩ শিয়ালদা-শান্তিপুর লোকাল জগদ্দলে দাঁড়াবে দুপুর ১ টা ৪৭ মিনিটে।
৩১৮২৭ শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল জালালখালিতে দাঁড়াবে দুপুরে ২ টা ১৭ মিনিটে।
০৩১৪০ রানাঘাট-শিয়ালদা স্পেশাল সকাল ৮টা ১৫, ৮ ১৭ এবং ৮ টা ২৫ মিনিটে কাঁকিনাড়া, জগদ্দল, পলতা স্টেশনে দাঁড়াবে।
৩১৮১৮ কৃষ্ণনগর সিটি-শিয়ালদা দাঁড়াবে সকাল ৮টা২৪ মিনিট এবং ৮টা ৩৪ মিনিটে জগদ্দল ও পলতায়।
৩১৮০২ কৃষ্ণনগর -শিয়ালদা লেডিস স্পেশ্যাল ৮ টা ৪৪ মিনিট নাগাদ জালালখালিতে দাঁড়াবে।
৩১৯১৬ গেঁদে-শিয়ালদা লোকাল কাঁকিনাড়া ও জগদ্দলে ৮ টা ৫৬ মিনিট এবং ৮ টা ৫৯ মিনিটে দাঁড়াবে।
৩১৮২০ কৃষ্ণনগর -শিয়ালদা লোকাল জালালখালিতে ৯ টা ০৪ মিনিটে দাঁড়াবে।

০৩১১৬ লালগোলা-শিয়ালদা প্যাসেঞ্জার স্পেশাল কাঁকিনাড়া, জগদ্দল, এবং পলতায় ৯ টা ৭ মিনিটে , ৯ টা ৯ মিনিটে এবং ৯ টা ১৬ মিনিটে দাঁড়াবে। 
৩৩৩৬২ বঁনগা-বারাসাত লোকাল বিভূতিভূষণ হল্ট-এ সকাল ৯ টা ৩৩ মিনিটে দাঁড়াবে।
০৩১৯০ লালগোলা-শিয়ালদা স্পেশাল পায়রাডাঙা, কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতায় দুপুর ১ টা ২২ মিনিট, দুপুর ২ টা ৮ মিনিটে, দুপুর ২ টা ১০ মিনিট এবং দুপুর ২ টা ২১ মিনিটে দাঁড়াবে।
৩৩৮৩৬ বঁনগা-শিয়ালদা লোকাল বিভূতিভূষণ হল্ট-এ দুপুর ২ টা ১৮ মিনিটে দাঁড়াবে।
৩১৮২৮ কৃ্ষ্ণনগর-শিয়ালদা লোকাল জালালখালিতে দুপুর ২ টা ১৯ মিনিটে দাঁড়াবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে কলকাতা মেট্রো

মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে কলকাতা মেট্রো রেল। শনিবারে এই বিশেষ সুবিধা দেবে মেট্রো রেল কলকাতা। এই অতিরিক্ত সুবিধা ২৯ ফেব্রুয়ারি অবধি চালু থাকবে। কলকাতা মেট্রো রেল জানিয়েছে, সকাল ৮ টা ২০ থেকে ৯ টা অবধি ৪ টি বিশেষ পরিষেবা থাকবে। এবং পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে দুপুর ১ টা থেকে দুপুর ২ অবধি ৪ টি বিশেষ পরিষেবা থাকবে ।

 

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে, মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, পূর্ব রেলের শিয়ালদহ শাখায়, বেশ কিছু ট্রেনে আমরা অতিরিক্ত স্টেপেজ দিয়েছি। যেমন ধরুন পলতা, জগদ্দল, কাঁকিনাড়া। ৮ টা ২২ এ পলতায় যে ট্রেনটি দাঁড়াবে, ৮ টা ২৯ এ জগদ্দল, কাঁকিনাড়ায়-এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে। একইভাবে ওইদিক থেকে পলতা, জগদ্দল থেকে ৮ টা ১৫, ৮ টা ১৭, ৮ টা ২৫ এর লোকালটাও যাবে। এই সুবিধাটা থাকছে আমাদের ২ ফেব্রুয়ারি, ৩ ফেব্রুয়ারি, ৫ ফেব্রুয়ারি, ৬ ফেব্রুয়ারি, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি, ১০ ফেব্রুয়ারি এবং ১২ ফেব্রুয়ারি।

মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা।  উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট। আগামী মাসেই শুরু হচ্ছে দুই পরীক্ষা। ফেব্রুয়ারি মাস জুড়েই চলবে পরীক্ষা। তবে বোর্ডের তরফে জানানো হয়েছে, সময়ের বদল হলেও বদলাচ্ছে না সূচি। অর্থাৎ যে দিন যে পরীক্ষা হওয়ার কথা, সেদিন সেই পরীক্ষাই হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

এতদিন মাধ্যমিক শুরু হত সকাল ১১টা ৪৫-এ। শেষ হত দুপুর ৩টেয়। এবার সকাল ৯.৪৫ থেকে শুরু হবে জীবনের প্রথম বড় পরীক্ষা। শেষ দুপুর ১টায়। অন্যদিকে, মাধ্যমিক শেষ হলেই ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতদিন পরীক্ষা শুরু হত বেলা ১২টায়। শেষ হত দুপুর ৩টে ১৫-য়। এবার পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ থেকে। শেষ হবে দুপুর ১টায়। সূত্রের খবর, এই সিদ্ধান্ত নেওয়ার আগে নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে মধ্য শিক্ষা পর্ষদ, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ও মাদ্রাসা শিক্ষা পর্ষদের আধিকারিকরা। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন ডিএম এসপিরা। সেই বৈঠকে এই সিদ্ধান্ত হয়।  

আরও পড়ুন, মাসের শেষে পেট্রোলের দর উর্ধ্বমুখী আগ্রায়, পকেট বাঁচাচ্ছে কোন শহর ?

প্রশাসন সূত্রে দাবি, শীতকালে অন্ধকার নামার আগে পরীক্ষার্থীরা যাতে বাড়ি পৌঁছে যায়, উত্তরপত্র যাতে নিরাপদে নির্দিষ্ট জায়গায় পৌঁছনো যায়,এই সব কথা মাথায় রেখেই সময় বদলের সিদ্ধান্ত। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
IMD Weather Alert: ভারী বৃষ্টির লাল সতর্কতা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট
Suvendu Adhikari: কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget