এক্সপ্লোর

Locket on RG Kar Issue: 'এই তৎপরতা মেয়েটাকে বিচার দিতে দেখান', লালবাজারে তলব পাওয়ার কথা অস্বীকার করে মন্তব্য লকেটের

Locket Chatterjee on RG Kar Issue:অন্যদিকে, আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব করা হয়েছে লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসক নোটিশ পেয়েছেন

কলকাতা: মীনাক্ষী মুখোপাধ্যায়দের পরে এবার বিজেপির প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) তলব লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককেও নোটিস দেওয়া হয়েছে। আজ দুপুর ৩টেয় লালবাজারে তলব করা হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। তবে তলব পাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বিজেপি নেত্রী। ঠিক কী বলছেন তিনি? লকেট এবিপি আনন্দকে বলেছেন, ' আমি এখনও পর্যন্ত তলবের কোনও নোটিশ পাইনি। লালবাজার কর্তৃপক্ষকে আমি এটাই অনুরোধ করব যে, আমাদের মতো লোককে তলব করার জন্য তাঁরা যতটা তৎপর, ততটা তৎপর যদি ওঁরা সেই সময়ে হতেন তাহলে আরও ভাল হত। সবাই মেয়েটার বিচার চাইছে। এত সোশ্যাল মিডিয়া জুড়ে ঝড় বইছে, আন্দোলন বইছে।'

অন্যদিকে, আর জি কর কাণ্ডে এবার চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী তলব করা হয়েছে লালবাজারের। নির্যাতিতার পরিচয় প্রকাশ ও গুজব ছড়ানোর অভিযোগে ২ চিকিৎসককে নোটিস দিয়েথে কলকাতা পুলিশ। এর সঙ্গেই প্রাক্তন বিজেপি সাংসদ  লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে লালবাজার। লালবাজারের দাবি, চিকিৎসক কুণাল সরকার, পূর্ব বর্ধমান জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সুবর্ণ গোস্বামী নির্যাতিতার পরিচয় প্রকাশ করেছেন। ৩৫ বিএনএস ধারায় অভিযুক্ত হিসেবে নোটিশ পাঠানো হয়েছে। বিকেল ৩টায় লালবাজারে আসতে বলা হয়েছে পুলিশের তরফে। আরজি কর নির্যাতিতার পরিচয় প্রকাশ করা, ভুয়ো খবর রটিয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। লালবাজারের সাইবার ক্রাইম এই নিয়ে অভিযোগ করছে।

চিকিৎসক কুণাল সরকার আজ এবিপি আনন্দতে বসেছেন, 'সাইবার সেল থেকে নোটিশ পাঠিয়েছে। আমি এখন কলকাতার বাইরে রয়েছি। কাল সকালে ফিরব। কাল সকালে ফিরে, তারপরে চিন্তা করব। আইনি পরামর্শ নেব। আমারও কিছু মতামত আছে, কিছু বক্তব্য আমি জানিয়েছি। যদি দেখা করা যুক্তিসঙ্গত বলে মনে হয়, তাহলে আমি দেখা করে সেই কথা বলব। হয়তো আকারে ইঙ্গিতে বলা হচ্ছে, আপনারা মতামত জানাবেন না।' চিকিৎসক সুবর্ণ গোস্বামীর দাবি, 'তদন্তে স্বার্থে যে কোনও সহযোগিতা করতে রাজি আছি। আমি কোনও পরিচয় ছড়ায়নি।' কোনও গুজব ছড়াইনি, মৃতার পরিচয়ও প্রকাশ্যে আনিনি, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর।

আরও পড়ুন: Rachana Banerjee: কান্না নিয়ে সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিং, পাল্টা মুখ খুলে রচনা বললেন, 'আমি আর ঋতুপর্ণা যা করছি...'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
Dilip Ghosh : 'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
'বেআইনিভাবে টাকা নিয়েছেন, আমরা ব্যবস্থা নিচ্ছি', তালিকায় কতজন জানিয়ে দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ
West Bengal News Live: কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
কোন দিকে দেব? NCPI না 'কালীঘাট তৃণমূল'? ধোঁয়াশা জিইয়ে রাখলেন অভিনেতা-সাংসদ
Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget