এক্সপ্লোর

Jalpaiguri Strom: টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস : BJP

BJP On TMC Strom: লোকসভা ভোটের আগে জলপাইগুড়ির ঘূর্ণিঝড়ের ইস্যুতে তৃণমূলকে তোপ বিজেপি..

কলকাতা: সাল ২০২১। বছরটা ছিল খুবই গুরুত্বপূর্ণ তৃণমূলের জন্য। ওই বছরই তৃতীয়বার, বাংলায় সরকার গঠন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে এই বছরেই ঘূর্ণিঝড় ইয়াসে (Cyclone Yaas) ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল এই রাজ্য। এদিকে ইয়াসে ক্ষতিগ্রস্থদের জন্য আসা ত্রাণেই 'দুর্নীতির' লাল কালি লেগে গিয়েছিল। তৃণমূলের বিরুদ্ধে উঠেছিল 'ত্রিপল চুরি'-র অভিযোগ। এদিকে এবার লোকসভা ভোটের বছর। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। ঠিক এমনই সময় , জলপাইগুড়ি ঘূর্ণিঝড়ে (Jalpaiguri Storm) শাসকদলের ভূমিকার ইস্যুতে তোপ দাগল বিজেপি (BJP)। 'টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস', মন্তব্য বিজেপির।

মূলত কদিন আগেই বিধ্বংসী ঝড় হয়ে গিয়েছে জলপাইগুড়িতে। ঘরবাড়ি, টাকা-পয়সা তো হারিয়েছেই অনেকে। হারিয়েছেন প্রিয়জনকেও। ঘূর্ণিঝড়ের খবর পেতেই ওই রাতেই উত্তরবঙ্গে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করেন ক্ষতিগ্রস্থ পরিবারের সঙ্গে। আর্থিক ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। যদিও আজ বিজেপির ব্যাখ্যা, 'টর্নেডোতে মানুষের সর্বনাশে তৃণমূলের পৌষমাস।' মূলত এদিন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দলীয় প্রার্থী দিলীপ ঘোষের সুরে সুর মিলিয়েই তোপ দাগেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। বলেন, 'ঝড়বৃষ্টি-বন্যা হলে তৃণমূল নেতা ও ক্যাডারদের সুবিধা হয়, কারণ তাঁরা কেন্দ্রীয় সাহায্য পকেটে পুরতে পারেন।' 

তাঁর 'উত্তরবঙ্গে বিজেপির ঝড়' মন্তব্য নিয়ে আগেই শুরু হয়েছিল তোলপাড়।এবার আরও এক বেলাগাম মন্তব্য করলেন দিলীপ ঘোষ। এবার তাঁর মন্তব্য, 'ঝড় হলেই টিএমসির পোয়াবারো'। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে শোরগোল। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন,বিজেপি ঝড় করেছে নাকি? ঝড় হলেই টিএমসি-র একদম পোয়াবারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে। উত্তরবঙ্গে ঝড়ের পর, থামছেই না দিলীপ ঘোষের 'ঝোড়ো ইনিংস'। ভোটের বাজারে কার্যত মন্তব্যের 'T-20' খেলে চলেছেন বিজেপির বিদায়ী সাংসদ ও প্রার্থী। উত্তরবঙ্গে ঝড়ের পর ফের তুঙ্গে উঠেছে আবাস-রাজনীতি। মানুষের মাথার ওপর পাকা ছাদ না থাকার দায় কার? এই নিয়েই যখন চাপানউতোর চলছে, তখন তৃণমূলকে তাঁর চেনা মেজাজে অলআউট আক্রমণ করে চলেছেন দিলীপ ঘোষ। 

দিলীপ ঘোষ বলেন, বন্যা হোক, ঝড় হোক ভূমিকম্প হোক ওরা চায়। তাহলে কামাই হবে। সরকারে যাঁরা আছে তাঁদের দায়িত্ব ওখানকার যাঁরা ক্ষতিগ্রস্ত মানুষ তাঁদের কাছে দাঁড়িয়ে তাঁদের মনোবল বাড়ানো। ক্ষতিপূরণ দিয়ে তাঁদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। ঝড় নিয়ে সোমবারও বেলাগাম মন্তব্য করে নতুন করে শিরোনামে উঠে এসেছিলেন দিলীপ ঘোষ। যে মন্তব্যের তীব্র সমালোচনায় সরব হন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। দিলীপ ঘোষ বলেন, ঝড় তো উত্তর বাংলায় শুরু হচ্ছে ঝড়, ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে। তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। 

আরও পড়ুন, শেখ শাহজাহানের সঙ্গে মমতা ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর

তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছে,বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গেছে। বিজেপির ঝড় চলছে। যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই, যে এই নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে দুটো প্রাণ যদি আমি বাঁচাতে পারি বা একটু সাহায্য করে তাঁদেরকে যাতে দুটো ছাদের ব্যবস্থা করতে পারি, তাঁদের মানসিকতাতেই নেই। আর এরপর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই, ঝ়ড় রাজনীতি নিয়ে ফের তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। 

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget