এক্সপ্লোর

Suvendu Adhikari: শেখ শাহজাহানের সঙ্গে মমতা ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর

Suvendu On Shahjahan Mamata: 'ভেড়ি দখল ছাড়াও মাদক-মানব পাচারকারী শেখ শাহজাহান', সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি...

কলকাতা: দোরগড়ায় ভোট (Lok Sabha Election 2024)। লোকসভা নির্বাচনে বাংলায় অন্যতম বড় ইস্যু হল সন্দেশখালি। একদিকে যখন তৃণমূলের শীর্ষ নের্তৃত্বের নিশানায় বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, ঠিক তখনই পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরের। শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনল বিজেপি (BJP)। ঠিক এমনই এক আবহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেককে তীব্র আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শেখ শাহজাহানের সঙ্গে মমতা ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর

শেখ শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের সম্পর্ক নিয়ে অভিযোগ শুভেন্দুর। শেখ শাহজাহানের সঙ্গে বহু পুলিশ অফিসারের সম্পর্ক ছিল বলে অভিযোগ বিরোধী দলনেতা। 'ভেড়ি দখল ছাড়াও মাদক-মানব পাচারকারী শেখ শাহজাহান', সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি। 'যার নামে ২০০ কোটি টাকা মাদক আনা হচ্ছে, তিনি কোথায়? মাছ ব্যবসার আড়ালে কী মাদক ব্যবসায় শাহজাহানের টাকা?', আফগানিস্তান থেকে মাদক এনে পাচারের অভিযোগ বিজেপির।

'চিংড়ি আমদানি-রফতানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান'

এদিকে এমনই দিনে ব্য়াঙ্কশাল কোর্টে বিশেষ আদালতে ইডির দাবি জানিয়েছে,'১০ বছরে ২টি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে ১৩৭ কোটি টাকা। শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারির মাধ্যমে চলেছে এই কারবার। ১৩৭ কোটির মধ্যে ১০৪ কোটি টাকা ঢুকেছে মেসার্স ম্যাগনাম এক্সপোর্টসের মাধ্যমে। মেসার্স অরূপকুমার সোম নামে আরেকটি কোম্পানি থেকে শেখ শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে ৩৩ কোটি টাকা। ২০২১-এর মার্চের পর থেকে চিংড়ি আমদানি-রফতানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শেখ শাহজাহান। নগদ দিতেন শাহজাহান, তাঁর নির্দেশেই ভুয়ো নথি তৈরি করে অরুণ সেনগুপ্তর সংস্থার মাধ্যমে ঘুরপথে চলে যেত। এই প্রস্তাবে প্রথমে রাজি না হওয়ায় ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ২০২১-২০২৩ পর্যন্ত প্রায় ৩০% চিংড়ি কেনাবেচা ভুয়ো নথি দেখিয়েই হয়েছে', এমনই অভিযোগ করেছেন ব্যবসায়ী, দাবি কেন্দ্রীয় এজেন্সির। 

আরও পড়ুন, ভোটের মুখে লাভলি মৈত্রের স্বামী ডিসি সাউথ-ওয়েস্টকে সরিয়ে দিল কমিশন

অপরদিকে, সন্দেশখালিতে নারী নির্যাতন-সহ ভুরিভুরি অভিযোগ উঠেছে। ঠিক এমন এক আবহে যাবতীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে রেখা পাত্রকে টিকিট দিয়েছে বিজেপি। এদিকে সম্প্রতি সেই বিজেপি প্রার্থী রেখাকে ঘিরেই অন্য ছবি এনেছে শাসকদল। স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার প্রসঙ্গ তুলে, নাম না করে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে এবার নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি।যদিও, প্রকল্প তরজার মধ্যেই সন্দেশখালির ন্যাজাটে কীর্তনের আসরে গিয়ে জনসংযোগ সারেন রেখা পাত্র। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
Asish Banerjee: আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর উভয়ের দিকে দোষারোপ করছে তৃণমূলের দুই শিবির
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget