এক্সপ্লোর

Narendra Modi: বাংলায় রামনবমীর শোভাযাত্রার অনুমতি মেলে না, আদালতে যেতে হয়; মমতা সরকারকে তোপ মোদির

Modi on Ram Navami West Bengal: মোদির কথায়, 'আমি জানি তৃণমূল প্রতিবারের মতো এবারও এখানে রামনবমীর অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেছে।'

কলকাতা: রাত পোহালেই রামনবমী (Ram Navami)। এই রামনবমীর অনুষ্ঠান নিয়ে ফের বাগযুদ্ধে জড়ালেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাম নবমী পালন নিয়ে এদিন রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  

এদিন রায়গঞ্জ থেকে নরেন্দ্র মোদি বলেন, 'রামনবমী পালনের জন্য অনুমতি দেওয়া হয় না, আদালতে যেতে হয়। রামনবমীর মিছিলে যাঁরা পাথর ফেলে, তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রস। বাংলার মানুষকে ভোট দিতে দেয় না তৃণমূল সরকার। বিভাজনের রাজনীতির জন্য মানুষকে নাগরিকত্ব দিতে চায় না তৃণমূল কংগ্রেস'।            

মোদির কথায়, 'আমি জানি তৃণমূল প্রতিবারের মতো এবারও এখানে রামনবমীর অনুষ্ঠানে বাধা দেওয়ার চেষ্টা করেছে। সব রকমের ষড়যন্ত্র করেছে, কিন্তু, সত্যেরই জয় হয়। এই জন্য, আদালত থেকে অনুমতি পাওয়া গেছে, কাল শ্রদ্ধা-ভক্তির সঙ্গে রামনবমীর শোভাযাত্রা বের হবে। এই বার এই রামনবমী অন্যবারের থেকে আলাদা। এই নবরাত্রিও বিশেষ। আর এই বাংলা নববর্ষও বিশেষ। এটাই প্রথম রামনবমী যখন, অযোধ্যায় রামমন্দিরে রামলালা বিরাজমান হয়েছেন।

আরও পড়ুন, 'বিদ্যুতের বিল শূন্য করে দেব', সুকান্তর হয়ে প্রচারে এসে বড় ঘোষণা মোদির

এদিকে রামনবমী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা 'দাঙ্গা'র আশঙ্কা প্রকাশ করেছিলেন। তৃণমূল নেত্রী বলেছিলেন, '১৯ তারিখ ইলেকশন বলে ১৭ তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।'  

প্রসঙ্গত, হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কম জমায়েত করে শোভাযাত্রা করার ছাড়পত্র দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। ২০০ জনের জমায়েত, রাখা যাবে না কোনও প্ররোচনামূলক বক্তব্য। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিশ্ব হিন্দু পরিষদের এই শোভাযাত্রা হবে, দুপুর ৩ থেকে সন্ধে ৬টা পর্যন্ত। হাইকোর্টের তরফে বলা হয়েছে,  'শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। রাখা যাবে না কোনও প্ররোচনামূলক বক্তব্য। ২০০ জনের জমায়েতের জন্য উদ্যোক্তারা প্রচার চালাবেন। রাজ্য চাইলে প্রয়োজনীয় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে কেন্দ্র। রামের মূর্তি বহনের জন্য একটি গাড়ি ব্যবহার করা যাবে। তার বাইরে আর কোনও গাড়ি ব্যবহার করা যাবে না। মিছিল কোথাও দাঁড়াবে না। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা
দুর্গাপুজোয় মহাবিপর্যয়, একাধিক প্যান্ডেলে বাতিল করা হল VIP পাস, জারি হল নির্দেশিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget