এক্সপ্লোর

Lok Sabha Elections 2024: লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু, বাংলায় ভোটারের সংখ্যা কত বাড়ল, খসড়া তালিকা প্রকাশ কমিশনের

WB Election Commission: বুধবার রাজ্য নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

কলকাতা: আর মাত্র কয়েক মাস বাকি পরবর্তী লোকসভা নির্বাচনের। তার আগে, বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল (WB Election Commission)। মঙ্গলবার তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম-কে নিয়ে সর্বদল বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন। তার পর বুধবারই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হল। তাতে বাংলায় ভোটারের সংখ্যা বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫। (Lok Sabha Elections 2024)

বুধবার রাজ্য নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, সেই অনুয়ায়ী, বাংলায় ভোটারের সংখ্যা যেমন ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫ বেড়েছে, তেমনই ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জন। নতুন করে ভোটার তালিকায় নাম ঢুকেছে ৫ লক্ষ ৫৮ হাজার ৮২১ জনের।  আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। তার পর আগামী বছর ৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে।

বুধবার রাজ্যের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫৩ লক্ষ ৮৬ হাজার ৭২।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। নতুন নাম তোলার জন্য পূরণ করতে হবে ৬ নম্বর ফর্ম। অফলাইন এবং অনলাইন, দু'ভাবেই তা করা যাবে। অনলাইনে নাম তোলার জন্য লগইন করতে হবে https://voters.eci.gov.in ওয়েবসাইটে। রেফারেন্স নম্বর ও রাজ্যের নাম দিয়ে জানা যাবে Application Status। 

আরও পড়ুন: Mamata Banerjee: ১ কোটি ভুয়ো রেশন কার্ড রেখে গিয়েছিল বামেরা, জ্যোতিপ্রিয়কে নিয়ে টানাপোড়েনের মধ্যে বললেন মমতা

ভোটকেন্দ্র এবং ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে WB তার পর স্পেস দিয়ে EC, আবার স্পেস দিয়ে Voter Identity Card Number লিখে এসএমএস করতে হবে 51969 নম্বরে। তাতে কোনও সমস্যা হলে কথা বলা যাবে কমিশনের হেল্পলাইন 1950-এও।  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ জানুয়ারি।

২০২৪-এর লোকসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সেখানে উপস্থিত ছিলেন সিপিএম, কংগ্রেস থেকে তৃণমূল-বিজেপি সব দলেরই প্রতিনিধিরা। বৈঠকে বুথ লেভেল অফিসার নিয়োগে স্বচ্ছতা, রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্ট হওয়ার যোগ্যতার মতো একাধিক বিষয়ের ওপর জোর দেয় সিপিএম, কংগ্রেস। উঠে আসে ভূতুড়ে ভোটারের প্রসঙ্গও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget