এক্সপ্লোর

Loksabha Election 2024: ভোট শুরুর আগেই অশান্তি, উত্তপ্ত খানাকুল-আরামবাগ

Loksabha Election 2024 5th Phase Voting: খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

হুগলি: আজ লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) পঞ্চম দফা। ভোট শুরুর আগেই উত্তপ্ত খানাকুল-আরামবাগ। আহত বিজেপির উপপ্রধান ও তৃণমূল কর্মী। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দু'দলের

ভোট শুরুর আগেই অশান্তি: ভোটের আগে আরামবাগে অশান্তি। খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, রাতে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছিল তৃণমূলের বাইক বাহিনী। বিজেপি নেতা-সহ কয়েকজন প্রতিবাদ করায় তাঁদের ওপর হামলা চালানো হয়। আহত হন বিজেপি উপপ্রধান-সহ ৫ বিজেপি কর্মী। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের। কমিশন জানিয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আরামবাগের মলয়পুর ১ নম্বর অঞ্চলের বালিয়া গ্রামে তৃণমূল কর্মী শ্যামল রায়-সহ ৩ জনের ওপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ৩ তৃণমূল কর্মীই হাসপাতালে ভর্তি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। 

পঞ্চম দফায় আজ বাংলার ৩ জেলার ৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে হুগলি জেলার ৩টি আসন শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ও বনগাঁ, হাওড়ার উলুবেড়িয়া ও হাওড়া সদর আসনে ভোট হচ্ছে। পঞ্চম দফায় মোতায়েন থাকছে ৭৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার মধ্যে ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বুথে। এছাড়াও থাকছে রেকর্ড সংখ্যক QRT। আরামবাগ লোকসভা কেন্দ্রে বুথের সংখ্যা সবথেকে বেশি ২ হাজার ৭৮টি। এর মধ্যে ১ হাজার ৭৭০টি বুথ স্পর্শকাতর।                    

অন্যদিকে,  আরামবাগ লোকসভার তারকেশ্বরের বামনপাড়া একঢালু প্রাথমিক বিদ্যালয়ের ১৫৬ নম্বর বুথের বাইরে তৃণমূলের জমায়েত। শাসকদলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ বিজেপির। বিজেপি সমর্থক ছাড়াও সাধারণ ভোটার, বিশেষ করে মহিলা ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযুক্তদের ধাওয়া করে মারধর করেন বিজেপি কর্মীরা। খবর পেয়ে বুথে যান আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর। বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ করেন তিনি।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: 'মা-মাটি-মানুষের অধিকার লুঠ করেছে তৃণমূল' আক্রমণ মোদির

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget