এক্সপ্লোর

Dilip Ghosh 'আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে?' দিলীপের মন্তব্যে অভিমানের সুর? শুভেন্দু, সুকান্ত বললেন...

Loksabha Election 2024 : দিলীপ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে?' এই কথার মধ্যে  অভিমানের ছাপ খুঁজে পাচ্ছেন অনেকে। 


কমলকৃষ্ণ দে, জয়ন্ত পাল, মুন্না আগরওয়াল, কলকাতা : 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে?' লোকসভা ভোটের মুখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মন্তব্য করার ব্যাপারে তিনি সদাই চাঁচাছোলা। বিরোধীদের বিরুদ্ধে সর্বাদা অল আউট অ্যাটাকই করেন দিলীপ। এবারও পেয়েছেন নির্বাচন কমিশনের সতর্কতা। পার্টিও সতর্ক করেছে তাঁকে। কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষ রয়েছেন নিজের মেজাজেই। তবে এবার দিলীপ ঘোষের একটি মন্তব্যে অভিমানের আভাস পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মঙ্গলবার দিলীপ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবঙ্গে লড়াই করেছে?' এই কথার মধ্যে  অভিমানের ছাপ খুঁজে পাচ্ছেন অনেকে। 

দল লোকসভা আসন পাল্টে দেওয়ায় কি তাহলে এখনও অভিমানী দিলীপ? সেটাই কি বুঝিয়ে দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী? ২০১৯-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে চোখে পড়ার মতো ফল করেছিল বিজেপি। ২ থেকে একলাফে তাদের আসন বেড়ে হয়েছিল ১৮। প্রায় ৪০ শতাংশ ভোট পেয়েছিল গেরুয়া শিবির। তখন, রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। এরপর ২০২১-এর বিধানসভা ভোটে  ২০০ আসনের টার্গেট
করে ৭৭-এ থেমে যায় বিজেপি। এরপর, ২০২৪-এর লোকসভা নির্বাচনে, হোমগ্রাউন্ড মেদিনীপুর থেকে সরিয়ে, বর্ধমান-দুর্গাপুর থেকে টিকিট দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। এই প্রেক্ষাপটে এবার দিলীপ ঘোষের গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য । 

আর এই প্রসঙ্গে কী বলছেন বিজেপিতে এখন গুরুদায়িত্বে থাকা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ? দলের প্রাক্তন রাজ্য সভাপতির মন্তব্যে কি তারা অস্বস্তিতে ? শুভেন্দু অধিকারী বলললেন, দিলীপ ঘোষ দলের সিনিয়র লিডার, তাই তিনি এই নিয়ে মন্তব্য করতেই চান না। আর লড়াইটা 'পিসি-ভাইপো'র বিরুদ্ধে । শুভেন্দুর কথায় , 'আমাদের সিনিয়র লিডার, তাঁর কথার উত্তর আমাকে ওই ভাবে দিতে হবে কেন? সবাই মোদি বাহিনীর সেনা...' 

আবার দলে দিলীপের পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মত, ' যখন উনি রাজ্য সভাপতি ছিলেন, তখন তো বিজেপিতে পুরোনোরা নেতা ছিলেন। তাঁদের সঙ্গে উনি মুখ ছিলেন। তখন উনি তো লড়াই করেছেন। তখন প্রচুর লোক সিপিএম থেকে আমাদের পার্টিতে এসেছিল। এটা তো ফ্যাক্ট। এটা তো অস্বীকার করার জায়গা নেই। এখনও তাঁরা পার্টিতেই আছে। এখন সবাই মিলে আমরা লড়াই করছি।' 

মঙ্গলবার দিলীপ ঘোষ বলেন, ' যাঁদের দেখছেন, এঁরা কেউ বিজেপি ছিল না। আমাদের লক্ষ লক্ষ কর্মীরা মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপির ঝান্ডার তলায় এসেছে। ' এখন দেখার দিলীপ-সুকান্ত-শুভেন্দুরা ঘাসফুল শিবিরকে সঙ্ঘবদ্ধ ভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে কি না।  

আরও পড়ুন :

আজ শীতলা অষ্টমী, কতক্ষণ পুজো দেওয়া যাবে? কেন বাসি খাবারই খেতে হন আজ? জানুন ব্রতকথা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget