এক্সপ্লোর

Hiran Chatterjee Diet : আমলকি ভেজানো জল দিয়ে দিন শুরু, ভোটের আবহে কী ডায়েট ফলো করছেন হিরণ

Loksabha Election 2024 Ghatal Constituency : সকাল শুরু হয় যোগ ব্য়ায়াম করে। তারপর খান আমলকি ভেজানো জল, এরপর জলখাবারে তাঁর প্লেটে থাকে...

ব্রতদীপ ভট্টাচার্য, ঘাটাল : মুম্বইতে প্রতিষ্ঠিত কর্মজীবন ছিল বহুজাতিক সংস্থায়। আচমকা সেই কাজ ছেড়ে চলে আসেন বাংলা চলচ্চিত্র জগতে অভিনেতা হতে। এখন হিরণ চট্টোপাধ্যায় পুরদস্তুর রাজনীতিবিদ। তিনি কাউন্সিলর, তিনি বিধায়ক। তিনি গেরুয়া শিবিরের অন্যতম ভরসার পাত্র। সিনেমার গ্ল্যামার থেকে অনেক দূরে থাকলেও কি তিনি নিজের স্বাস্থ্যের প্রতি একইরকম সচেতন। যদিও প্রচারে বেরিয়ে কর্মী-সমর্থকদের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করছেন। 

এই লোকসভা নির্বাচনে ঘাটালে বিজেপির প্রার্থী বর্তমানে থাকছেন দাসপুরে বাড়ি ভাড়া করে। সেখানেই তাঁর সকাল শুরু হয় যোগ ব্য়ায়াম করে। তারপর খান আমলকি ভেজানো জল, এরপর জলখাবারে তাঁর প্লেটে থাকে, ওটস সেদ্ধ, ডিম সেদ্ধ, প্রতিদিনই দুপুর কাটছে প্রচারে। তার মাঝে কর্মীদের বাড়িতেই সারছেন দুপুরের খাবার।

একদিন  বিজেপি প্রার্থীর সারাদিনের সঙ্গী হয়েছিল এবিপি আনন্দ। সেদিন মধ্যাহ্ন ভোজে তাঁর পাতে ছিল, ভাত, উচ্ছে ভাজা, ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপি ভাজা, শিঙি মাছের ঝোল, দই। খাওয়া সেরেই প্রচারে যাচ্ছেন। বিকেলে কখনও সখনও খাচ্ছেন ঝালমুড়ি, আর চা।  আর অবশ্যই এই গরমে সারাদিন প্রচারের মাঝে হিরণ ওআরএস সঙ্গে রাখতে ভুলছেন না। চিকিৎসকদের মতে শরীরে জল ও খনিজ লবণের ভারসাম্য় বজায় রাখতে সাহায্য় করে ওআরএস। আবহাওয়া দফতর থেকেও ক্রমাগত তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হচ্ছে। তালিকায় আছে মেদিনীপুরও। তাই এই সময় ওআরএস সঙ্গে রাখা গুরুত্বপূর্ণই। 

রাতে বাড়ি ফিরে ভাত খেতেই পছন্দ করেন বিজেপির তারকা প্রার্থী।  একসময় নিয়মমাফিক খাবার খেতেন, এখনও অভ্যেসটা আছে।  কম খান তেল মশলা যুক্ত তরকারি। পুষ্টিবিদরা বলছেন, ভাতে রয়েছে কার্বোহাইড্রেট, ডালে রয়েছে প্রোটিন, উচ্ছেতে রয়েছে ক্যালশিয়াম, পটাশিয়াম, বেগুন রয়েছে পটাসিয়াম, কপার, ফুলকপিতে রয়েছে ভিটামিন B, C, শিঙি মাছে রয়েছে আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান, দইতে রয়েছে প্রোটিন, পটাসিয়াম। সেভাবে দেখতে গেলে হিরণ ব্যালেন্সড ডায়েটই মেনে চলছেন। 

হিরণের লড়াই ঘাটালের দুবারের সাংসদ দেবের সঙ্গে। লড়াইয়ের ময়দানে রয়েছেন সিপিআই প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়ও।  নাম ঘোষণার পর থেকেই জোরদার জন সংযোগে নেমেছেন বিজেপির তারকা প্রার্থী। কখনও মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ করছেন। কখনও ঢুকে পড়ছেন বাজারে, চায়ের দোকানে। বাড়ি, বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ শোনাতেও খামতি রাখছেন না। তারই মাঝে খাওয়া দাওয়ার নিয়মেও নজর রাখছেন যতটুকু সম্ভব। 

আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget