এক্সপ্লোর

Loksabha Election 2024: ব্যারাকপুরে প্রার্থী ঘোষণা হতেই অন্য ছবি, শিবির বদল করলেন অর্জুন ঘনিষ্ঠ

TMC: গতকাল ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদারের বাড়িতে যান তৃণমূল প্রার্থী, সেচমন্ত্রী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

সমীরণ পাল, ভাটপাড়া: লোকসভা ভোটে (Loksabaha Election 2024) ব্যারাকপুরে প্রার্থী ঘোষণা হতেই শিবির বদল করলেন অর্জুন ঘনিষ্ঠ ভাটপাড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদার। পার্থ ভৌমিককে পাশে বসিয়ে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থীকেই ভোটে জেতাতে পথে নামবেন।

শিবির বদল অর্জুন ঘনিষ্ঠের: গতকাল ভাটপাড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সোমনাথ তালুকদারের বাড়িতে যান তৃণমূল প্রার্থী, সেচমন্ত্রী ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। ভাটপাড়ার এই কাউন্সিলর দীর্ঘদিন অর্জুন-শিবিরে ছিলেন। দুই তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর নেতৃত্বে ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে সই সংগ্রহ অভিযানের বিরোধিতা করে প্রকাশ্যে সরব হয়েছিলেন। সেই কাউন্সিলরেরই এবার উল্টো সুর শোনা গেল। অর্জুন সিংয়ের প্রতিক্রিয়া এখনও মেলেনি।     

গত ১০ মার্চ প্রকাশ হয়েছে তৃণমূলের প্রার্থীতালিকা। যার মধ্যে ব্যারাকপুর থেকে প্রার্থী হয়েছেন পার্থ ভৌমিক। যা নিয়ে দফায় দফায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে অর্জুন সিংহ। আর সেই অর্জুন ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতেই উপস্থিত হলেন ব্যারাকপুরের তৃণমূলপ্রার্থী। এদিন পার্থ ভৌমিক বলেন, “আমার সঙ্গে কোনও বিচ্ছিন্নতা ছিল না। প্রতিনিয়ত যোগাযোগ ছিল । দলের কথা আলোচনা করা এবং কীভাবে ভোট প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করব সেই ব্যাপারে আলোচনা হয়েছে। দলের নেতা এবং দলের যাঁরা সহযোদ্ধা তাঁদের প্রত্যেকের সঙ্গে কথা বলছি। এখনও একটাও কর্মীসভা করিনি। এখন সবে নিজেরা যোগাযোগ করছি তারপরে আমরা কর্মী সভা করব। বাড়ি বাড়ি যাব মানুষের সঙ্গে দেখা করব। বিজেপি বাংলার উপরে জমিদারি চালাচ্ছে এবং যাঁরা এই জমিদারি অত্যাচারের বিরুদ্ধে তাঁরা সবাই বলছে আমরা এর প্রতিবাদ করব। ’’ তৃণমূল কাউন্সিলরের কথায়, জননেত্রীর যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পরিবার সবাই আমাদের জননেত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের মূল লড়াই এই যে সাম্প্রদায়িক বিজেপি যাঁরা দেশকে সমস্ত দিক দিয়ে পিছিয়ে তার বিরুদ্ধে লড়াই। এই লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।  দলকে জয়ী করার জন্য আমরা সবরকমভাবে চেষ্টা করব।         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Businessman Death Update: ব্যবসায়ী খুনে নয়া তথ্য, পুলিশের নজরে ধৃতের এক বান্ধবী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget