এক্সপ্লোর

Canning Clash: ভোটের মুখে ফের উত্তপ্ত ক্যানিং, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির

Canning Chaos Update: তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ বিজেপির

ক্যানিং: ভোটের (Loksabha Election 2024) মুখে ফের উত্তপ্ত ক্যানিংয়ের জীবনতলা। বিজেপির কর্মিসভায় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল সভাপতি-সহ আহত বেশ কয়েকজন। 

ফের উত্তপ্ত ক্যানিং: লোকসভা ভোটের মুখে সওকত মোল্লার এলাকায়, ক্যানিংয়ের জীবনতলায় বিজেপির কর্মিসভায় হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ক্যানিং পূর্ব বিধানসভার মঠের দিঘি এলাকায় বিজেপির ৩ নম্বর মণ্ডলের উদ্যোগে কর্মিসভা চলছিল। অভিযোগ, আচমকাই সেখানে হামলা চালায় তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের মারধর করা হয়। আহত হন বিজেপির ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত দাস-সহ বেশ কয়েকজন। ২ জনকে হাসপাতালে ভর্তি করার পর, অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বিজেপির তরফে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে। 

কী অভিযোগ সওকত মোল্লার? 

তৃণমূল বিধায়ক সওকত মোল্লা বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর পাল্টা অভিযোগ তুলেছেন। ৩ তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে বিধায়কের দাবি। ঘটনায় সওকত মোল্লা বলেন, "এর সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। এখানে আমাদের চারটে ছেলে দুটো বাইকে আসছিল। এই সুব্রত দাসের নেতৃত্বে তারাও ৩-৪ জন ছিল। প্রথমে বচসা, তারপরে দু'পক্ষের মারামারি। আমাদের ৩ জন ছেলে আহত হয়েছেন। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক ফায়দা যারা তুলতে চাইছে, তাদেরকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি।''

কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা?

অন্যদিকে, তৃণমূলকে নিশানা করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি লেখেন, "লোকসভা ভোটের আগে বঙ্গ রাজনীতিতে ফিরল রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকায় বিজেপির ওপর হামলা তৃণমূলের। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার অনুগামীদের হামলা। ২১ ও ২৩-এর ভোট-সন্ত্রাসের পুনরাবৃত্তি রুখতে চাইলে এখনই পদক্ষেপ করা উচিত কমিশনের।'' 

এদিকে ভোটের আগে পিংলায় বিজেপি কর্মীর রহস্যমৃত্যু হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে ধানখেতের মধ্যে পড়েছিল দেহ। নিহত বিজেপি কর্মীর নাম শান্তনু ঘড়ুই। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার ও বিজেপি নেতৃত্ব। এদিন নিহতের বাড়িতে যান ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। হিরণের অভিযোগ, প্রথমে FIR নিতে চায়নি পুলিশ। স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে লিখিয়ে নেওয়ারও চেষ্টা হয়। ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকেও নিশানা করেছেন হিরণ। CBI তদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে বিজেপি। মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি, পাল্টা দাবি করেছে তৃণমূল। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Garden Reach Building Collapse: 'দায় নিতে হবে শহরের প্রধানকে,' গার্ডেনরিচের ঘটনায় শোভনের নিশানায় ফিরহাদ

সেরা শিরোনাম

Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget