এক্সপ্লোর

Jhargram Murder : ভোটের দিনই ঝাড়গ্রামে মিলল ক্ষতবিক্ষত দেহ, রাজনৈতিক যোগ?

Jhargram Murder Update : ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের নাম উত্তম মাহাতো।

অনির্বাণ বিশ্বাস, ঝাড়গ্রাম : নির্বাচনের দিন সকালে শান্তিপূর্ণই চলছিল ভোট। হঠাৎ এলাকায় প্রবল উত্তেজনা ছড়ায় একটি মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে।  ষষ্ঠ দফায় আজ জঙ্গলমহলে ভোট। পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, তমলুক ও কাঁথি, ৫ জেলার ৮টি লোকসভা আসনে ভোট হচ্ছে।  মোট বুথের সংখ্যা ১৫ হাজার ৬০০। এর মধ্যে ২ হাজার ৬৭৮টি স্পর্শকাতর বুথ রয়েছে। ভোটের আগে তৃণমূলে যোগ দেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ। বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রমের হাতে দলীয় পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।  

ঝাড়গ্রামে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতের নাম উত্তম মাহাতো। তিনি কোনও পার্টির সঙ্গে যুক্ত ছিলেন না বলেই পরিবারের দাবি। কাজের সূত্রে ছিলেন ঝাড়গ্রামের বাইরেই। তাঁর ফেরার কথাও জানত না পরিবার। অনুমান করা হচ্ছে, ভোট দেবেন বলেই আগের দিন গ্রামে ফিরেছিলেন তিনি। পুলিশের অনুমান, গ্রামে মদের আসরে যোগ দিয়েছিলেন উত্তম। আর সেখানেই বচসার ফলে খুন হয়ে থাকতে পারেন তিনি। 

পরিবারের দাবি, পেশায় গাড়িচালক ওই ব্যক্তির সঙ্গে রাজনীতির যোগ ছিল না। দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে খালি বোতল। মদের আসরে বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঝাড়গ্রামে খুনের ঘটনায় রাজনৈতিক যোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। 

ঝাড়গ্রামের রাজনৈতিক পাল্লা কোন দিকে ভারী ? 

২০১৪-র লোকসভা ভোটে ঝাড়গ্রাম আসনে জয়লাভ করেন তৃণমূলের উমা সোরেন। ২০১৭ সালে বিজেপিতে যোগদান করেন কুনার হেমব্রম। প্রথমে তাঁকে জনজাতি মোর্চার জেলা সভাপতি করা হয়। ১৯-এর লোকসভা ভোটে তৃণমূলের কাছ থেকে ঝাড়গ্রাম আসনটি ছিনিয়ে নেয় বিজেপি। প্রথমবার বিজেপির টিকিটে লড়ে তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন টুডুকে প্রায় ১১ হাজার ভোটে পরাজিত করেন কুনার হেমব্রম। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভাই দখল করেছে তৃণমূল। পঞ্চায়েত ভোটেও জঙ্গলমহলের এই জেলায় খারাপ ফল হয়েছে বিজেপির। এবার বিজেপির বিদায়ী সাংসদ কুনার হেমব্রম নাম লেখান ঘাসফুলে। এখন দেখার ঝাড়গ্রামের মানুষ কাকে বেছে নেন।  

আরও পড়ুন :                       

রেমাল দাপটে ভাসবে মহানগরী, কলকাতায় ২০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget