এক্সপ্লোর

Kolkata News: বাড়ি থেকে বেরোতেই পরপর ছুরির কোপ! মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মী

Maniktala BJP Attack: সপ্তম দফায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট। আর তাঁর আগে মানিকতলায় আক্রান্ত হলেন বিজেপি কর্মী।

কলকাতা: মানিকতলায় আক্রান্ত বিজেপি কর্মী (BJP Worker)। গভীর রাতে বাড়ির বাইরে বেরোতেই পরপর ছুরির কোপ মারার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মীকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আক্রান্ত বিজেপি কর্মী: সপ্তম দফায় কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট। আর তাঁর আগে মানিকতলায় আক্রান্ত হলেন বিজেপি কর্মী। গভীর রাতে বাড়ির বাইরে বেরোতেই হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ৬-৭ জন দুষ্কৃতী মিলে তাঁর ওপর আচমকা হামলা করে বলে অভিযোগ। এমনকি, ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করার পর জলে ফেলে দেওয়া হয় তাঁকে। ভেঙে যায় গুরুতর জখম বিজেপি কর্মীর পা। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস হাসপাতালে। 

কংগ্রেস নেতাকে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে: এদিকে নারকেলডাঙায় কংগ্রেস নেতাকে ধাওয়া করে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ৭ মে, তৃতীয় দফায় লোকসভা নির্বাচন। তার আগে,খাস কলকাতায় হাড়হিম করা হত্যাকাণ্ড ঘটে। গতকাল সাতসকালে কংগ্রেস নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে।  নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, মৃত বছর ৩৬-এর ইমামউদ্দিন আনসারি কলকাতার ৩৬ নম্বর ওয়ার্ডে দলের ব্লক সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার ঘড়িতে তখন ভোর সাড়ে ৫টা। কংগ্রেসের অভিযোগ, ইমামউদ্দিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল একদল দুষ্কৃতী। এরপর, চপার দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করা হয় তাঁকে। কংগ্রেসের অভিযোগ, লাগাতার তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছিল ইমামউদ্দিনকে। বুধবারও কংগ্রেস নেতার স্ত্রী থানায় হুমকির কথা জানিয়েওছিলেন। তারপরই বৃহস্পতিবার কাকভোরে ঘটে এই ঘটনা। যদিও, একেবারেই ভিন্ন দাবি করা হয়েছে পুলিশের তরফে। পুলিশ সূত্রে খবর, ইমামউদ্দিনের সঙ্গে কয়েকজনের আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদ চলছিল। ইমামউদ্দিনের সঙ্গে মহম্মদ আশরাফ ওরফে চুন্নুর ১৩ এপ্রিল একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ইমামউদ্দিন। বৃহস্পতিবার এলাকায় ঢুকতেই তাঁকে কুপিয়ে খুন করে মহম্মদ আশরাফ ওরফে চুন্নুর দলবল। বদলা নিতেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: East Midnapore: রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসদের মারধর, ধুন্ধুমার তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget