এক্সপ্লোর

Loksabha Elections 2024: হুগলিতে প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব সভাপতির বাড়িতে ভাঙচুর কর্মীদের

Loksabha Elections 2024: লোকসভা ভোটের ফলাফল প্রকাশ পেতেই হুগলি জেলার বিভিন্ন এলাকায় তৃণমূলের মধ্যে শুরু হয়ে গেছে গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই। দলের প্রধানেরই উপর হামলা চালাচ্ছেন দলীয় কর্মীরা।

সোমনাথ মিত্র,পাণ্ডুয়া: অঞ্চল তৃণমূল যুব সভাপতির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল দলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে । পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধানের বাড়িতে গিয়েও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ফলে আতঙ্কে রয়েছে পঞ্চায়েত প্রধান । পাণ্ডুয়া ব্লকের হরাল দাসপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে শাসক দলের অন্দরে। লোকসভা ভোটে জয়ের পরেও তৃণমূলের গোদ্বীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। ঘটনায় একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ।

অভিযোগ, গতকাল রাতে পাণ্ডুয়া ব্লকের হরাল দাসপুর অঞ্চল তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিকের বাড়িতে হামলা চালায় স্থানীয় অঞ্চল সভাপতি রাজা সরকার সহ তাঁর অনুগামীরা। ভাঙচুরের পাশাপাশি তাঁকে মারধর করা হয়। পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁরাও আক্রান্ত হন বলে অভিযোগ। এই ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আসিফ মল্লিকের বাবা আব্দুল আজিম মল্লিক ও এক প্রতিবেশী। হামলার পরিপ্রেক্ষিতে দলের একাধিক কর্মীর নামে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল যুব সভাপতি আসিফ মল্লিক। এবং তার পরিপ্রেক্ষিতে একজনকে গ্ৰেফতার করেছে পান্ডুয়া থানার পুলিশ। 

অন্যদিকে হরাল দাসপুর পঞ্চায়েত প্রধান করুণ ক্ষেত্রপালের বাড়িতেও হামলা ও ভাঙচুরের  অভিযোগ উঠেছে রাজা সরকার ও তার অনুগামীদের বিরুদ্ধে। পাশাপাশি প্রধানকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান করুনা ক্ষেত্রপাল।

হরাল দাসপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আশিফ মল্লিকের অভিযোগ, গতকাল রাতে বাড়িতে বসেছিলাম। হঠাৎ করে বাড়িতে চড়াও হয়ে বাড়িতে ভাঙচুর কারর সঙ্গে সঙ্গে মারধর করে‌ রাজ্য সরকার সহ অন্যান্যরা। পরিবারের লোকজন বাধা দিলে তাঁদেরও মারধর করা হয়। কারণ আমরা পঞ্চায়েতটা স্বচ্ছভাবে চালাচ্ছি। এখন কাজের ওপেন টেন্ডার হয়। কোন দূর্নীতি হয় না । তাই এই হামলা হয়েছে।।
 
হরাল দাসপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান করুণা ক্ষেত্রপাল জানান, "আমি তৃণমূলের প্রধান। আমি ভাবিনি যে এই দল করলে আমার এই পরিণতি হবে‌। দলের লোকেরাই এসে মারার হুমকি দেবে! ভাঙচুর করবে। আমাকে প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলবে।  রাজা সরকার সহ অন্যান্য তৃনমূল কর্মীরা ‌এসব করেছে। কারণ আমি স্বচ্ছভাবে পঞ্চায়েত চালাচ্ছি। আমি ভোট করিয়েছি। ভালো করে আমরা জিতেছি। তারপরেও যদি এসব হয় তাহলে আমি কি করব ?"

আরও পড়ুন: Sikkim Landslide:ফের ধস সিকিমের মিমথামের শান্তিনগরে, যোগাযোগ বন্ধ বাংলার সঙ্গে

অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য রাজা সরকারকে একাধিক বার ফোন করা হলেও ফোনে পাওয়া যায় নি। অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া নেবার জন্য ম্যাসেজ করা হলেও তার কোন উত্তর দে নি রাজা সরকার।।

হুগলী জেলা তৃণমূল কংগ্ৰেস সাধারণ সম্পাদক তথা পাণ্ডুয়ার ছেলে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, "ঘটনাটা রাতেই আমার কানে এসেছে। সবাই তো তৃণমূলেরই লোক। কি কারণ ঘটনা ঘটেছে তার তদন্ত করে দেখা হবে। প্রশাসনকে বলেছি যদি কেউ দোষ করে তাহলে আইন আইনের পথে চলবে। দল কাউকে বলেনি মারধর করতে, ভাঙচুর করতে।‌"

এই ঘটনা নিয়ে শাসকদলকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার জানান, এটা এলাকা দখলের লড়াই। ভোটে জিতে কে কোন এলাকা দখল করবে, কী ভাবে তোলাবাজি করবে তার লড়াই চলছে।

আরও পড়ুন: Madan Mitra: 'দাদাগিরি' হয়ে যাচ্ছে না! সোহমের সমালোচনা করায় দেবকে একহাত নিলেন মদন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget