এক্সপ্লোর

Paschim Medinipur: 'বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন', খড়্গপুরে কটাক্ষ দিলীপ ঘোষের

Dilip Ghosh Mocks: 'বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন', পুজোর দিন কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। সঙ্গে সংযোজন, ' এবারের বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশাজনক।'

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: 'বিশ্বকর্মা ( Vishwa Karma) বাংলা (west bengal) ছেড়ে পালিয়েছেন', পুজোর দিন কটাক্ষ (mocks) বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। সঙ্গে সংযোজন, ' এবারের বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি হতাশাজনক (disapppointing)। শিল্প (industry) নেই। এত দিন বিশ্বকর্মা পুজোয় সিন্ডিকেটের (syndicate) কাট মানি (cut money) আসত। এবার তা-ও নেই। তাই বিশ্বকর্মা পুজোর জৌলুস চলে গিয়েছে।'

কী দাবি বিজেপির?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনও ছিল এদিনই। সেই উপলক্ষ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর স্টেশনের বগদা এলাকায় 'স্বচ্ছ ভারত অভিযান' করা হয়। বগদা এলাকার রাস্তায় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ঝাড়ু দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সেই মুহূর্তেই তাঁর সংযোজন, 'যদি শিল্প না হয়, চাকরি না হয়, তা হলে বিশ্বকর্মা পুজো করবে কে? তাই বিশ্বকর্মা বাংলা ছেড়ে পালিয়েছেন। এই জন্য পুজো করে কোনও লাভ নেই। বিশ্বকর্মার আরাধনা কাজের মাধ্যমে হোক। সাধারণ মানুষ যখন আরাধনা করবেন, আনন্দ থাকবেন, তখনই বিশ্বকর্মা আসবেন। পুজো হবে। আজ আমরা নরেন্দ্র মোদির জন্ম দিবস পালন করছি সেবা দিবস হিসেবে।'

আক্রমণ নতুন নয়...
কাট মানি, তোলাবাজি, দুর্নীতির অভিযোগে রাজ্যের শাসকদলকে নিয়মিত বিঁধে আসছে বিজেপি। গত জুনে দুদিনের বঙ্গ সফরে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও রাজ্য সরকারকে তুমুল আক্রমণ করেন। বলেন, 'তৃণমূল মানে শুধু খাও খাও। 'এতেই থামেননি তিনি। নাড্ডার অভিযোগ ছিল, 'তৃণমূলে নেতা আছে, নীতি নেই। তৃণমূল মানেই সিন্ডিকেট। তৃণমূলের মিশন হল কমিশন।...বাংলায় তৃণমূল পিসি-ভাইপোর দলে পরিণত হয়েছে।' তার আগের মাসে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি অভিযোগ করেছিলেন, তৃতীয় বার ক্ষমতায় ফিরেও দুর্নীতি বন্ধ করেনি মমতা বন্দোপাধ্যায়ের সরকার। বস্তুত একুশের বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন হয়ে পুরভোট, সবের প্রচারেই বিরোধীদের মুখে বার বার শোনা গিয়েছে এই এক অভিযোগ। হালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, গরু পাচার কাণ্ডে দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সেই সমালোচনার সুর আরও তীব্র হয়েছে। অভিযোগ মানেনি তৃণমূল। বরং গরু ও কয়লা পাচারের টাকা যে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছেও গিয়েছে, তা নিয়ে পাল্টা অভিযোগ উঠেছে।
তবে তরজা থামেনি। 

আরও পড়ুন:ক্লাস চলাকালীন স্কুলের ছাদে বিস্ফোরণ, চাঞ্চল্য টিটাগড়ে, আতঙ্কিত পড়ুয়া, এলাকাবাসী

 

 

 

 

সেরা শিরোনাম

CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget