এক্সপ্লোর

Dakshin Dinajpur:অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখতে যাওয়ার পথে দুর্ঘটনা, দক্ষিণ দিনাজপুরে মর্মান্তিক মৃত্যু বাবার

Accident Kills 1:দুর্ঘটনায় মর্মান্তিক মৃ্ত্যুর সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর। একই ঘটনায় জখম তিন জন। এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর তেমাথা মোড়ে ঘটনাটি ঘটে।

চঞ্চল মজুমদার, দক্ষিণ দিনাজপুর: দুর্ঘটনায় মর্মান্তিক মৃ্ত্যুর (Road Accident) সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur)। একই ঘটনায় জখম তিন জন। এদিন দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর তেমাথা মোড়ে ঘটনাটি ঘটে। মৃতের নাম গোসাই দাস মন্ডল বলে জানিয়েছে পুলিশ।

কী ঘটেছিল?
সূত্রের খবর,অসুস্থ মেয়েকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন কুশমন্ডি থানা লোহাগঞ্জ এলাকার বাসিন্দা গোসাই দাস মণ্ডল। সঙ্গে ছিলেন ছেলে, পুত্রবধূ ও নাতি। হঠাতই বুনিয়াদপুর তেমাথা মোড়ে দাঁড়ানো একটি বাইককে পিছন থেকে দশ চাকার একটি লরি ধাক্কা মারে যার অভিঘাত এসে পড়ে গোসাই দাস মন্ডলের উপর। মারা যান তিনি। বাকিদের জখম অবস্থায় রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে গঙ্গারামপুরে রেফার করা হয় তাঁদের। জখম বাইকচলক বঙ্কিম মন্ডলও। প্রসঙ্গত, এই রাজ্য়ে পথ দুর্ঘটনায় মৃত্য়ু নতুন কোনও ঘটনা নয়। দিনপাঁচেক আগেই বাড়ি থেকে বাইকে করে জাতীয় সড়ক দিয়ে কলেজে পরীক্ষা দিতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ছাত্রের। গত বৃহস্পতিবারের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ৩৪ নম্বর জাতীয় সড়কে ।

গত সপ্তাহের ঘটনা...
পুলিশ জানিয়েছিল, বছর একুশের ওই মৃত  ছাত্রের নাম মোহাম্মদ কাইফ। তাঁর বাড়ি ফরাক্কা থানার খোদাবন্দপুর এলাকায়। দুর্ঘটনা ঘিরে ৩৪ নং জাতীয় সড়কে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। এমনই এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল ২০২২ সাল। পরীক্ষা দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হয়েছিল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল অপর এক ছাত্র। মহেশতলা ডাকঘরের কাছে দুর্ঘটনাটি ঘটেছিল। মৃত ছাত্রের নাম সায়েদ হালদার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল। মহেশতলা থানার পুলিশ লরিটিকে আটক করেছিল। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছিল। পুলিশ সূত্রের খবর, মহেশতলা হাই স্কুলের দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার শেষে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। দুপুর পৌনে ২টো নাগাদ ডাকঘরের কাছে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে তাঁদের বাইকের। দুই জনেই ছিটকে গিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে। দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে একজন সায়েদ হালদার। সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। অপর আর এক ছাত্র সৈয়দ ইরফান আলির ডান পায়ে গুরুতর আঘাত লাগে। দুই জনকেই মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে সায়েদকে মৃত বলে ঘোষণা করেছিলেন কর্তব্যরত চিকিৎসকরা।  

আরও পড়ুন:গরমের মরসুমে পাতে এই পাঁচ ফল থাকলে দূর হবে ত্বকের রুক্ষ-শুষ্ক ভাব, বাড়বে জেল্লা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Darjeeling : দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
দার্জিলিংয়ে দুর্ঘটনা, রক গার্ডেনে যাওয়ার পথে খাদে ঝুলল গাড়ি , আতঙ্ক চরমে
Baruipur Incident : 'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
'বাবাকে ২৫ লক্ষ, আমায় চাকরি'! আর কী কী আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী? জানালেন ইন্দ্রজিতের দাদা
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget