এক্সপ্লোর

Maa Sarada: "ছেলেরা না খেলে, খাবার আমার গলা দিয়ে নামে না"

Sarada Ma Birth Anniversary: শ্রী শ্রী মায়ের কথা বলতে গিয়ে গোপেশ মহারাজ লেখেন, "ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য্য লীলার কথা কীরূপে বুঝিব। মা যে স্নেহপীযূষ মা, ভগবানভাবে সে কথা ভুলতে বসিয়াছি।" 

কলকাতা: বৃহস্পতিবার সারদা মায়ের (Sarada Devi) ১৭০ তম জন্মতিথি। বাগবাজার মায়ের বাড়ি (Mayer Bari) থেকে বেলুড়মঠ (Belur Math) সর্বত্রই বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। স্তব গান, বেদ পাঠ, ভজন, বিশেষ পুজো ও হোম চলছে সর্বত্র। দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। করোনা-পর্বের বিধিনিধেষ না থাকায় এবার সারদা মায়ের জন্মতিথিতে বেলুড় ও বাগবাজারে সকাল থেকে ভক্ত সমাগম হয়েছে। এই আবহে শ্রীশ্রীমায়ের জীবন ও বাণী নিয়ে স্বামী দেবরাজানন্দ মহারাজের একটি আলোচনা থেকে জেনে নেওয়া যাক মায়ের এক স্বল্পশ্রুত কাহিনী। 

স্বামী দেবরাজানন্দ মহারাজের বক্তৃতায় তিনি গম্ভীরানন্দ মহারাজের লেখা 'শ্রী মা সারদা দেবী' গ্রন্থের কথা উল্লেখ করেন। সেখানে বলা হয়েছে, "আজ থেকে ১০১ বছর আগের কথা। মা তখন জয়রামবাটীতেই ছিলেন। তখন নতুন বাড়ি তৈরি হয়ে গিয়েছে। ভক্তসমাগমও অনেক। সেদিন সকাল থেকেই ফুল সংগ্রহ করা, পুজোর কাছে ব্যস্ত সকলে, চলছে ভোগ রান্নার কাজও। হইহই রব চতুর্দিকে। গোপেশ মহারাজ (স্বামী সারদেশানন্দ) শ্রী শ্রী মা'র সঙ্গে দেখা করতে গিয়ে দেখেন তিনি সেখানে নেই। বাড়ির ভিতরে গিয়ে দেখলেন এক অদ্ভূত দৃশ্য। মা ধীর পায়ে পুকুর থেকে তোলা মাছ ধুয়ে রান্না করে সেজো মামির বাড়িতে পৌঁছে দিচ্ছেন। উৎসবের দিন, তিনি অন্তর্পত্নী তাঁর বিশেষ পথ্যের প্রয়োজন। সে খেয়াল সেদিন কারও নেই। অথচ মা কিন্তু খেয়াল করে সেই কাজটি নিজেই করছেন। সাক্ষাৎ জগদম্বা তিনি মানবরূপে এসেছেন, তিনি যেন সেই মানুষটি। বাড়ির বউ তাঁর ঠাকুরঝির জন্য রান্না করছেন।" 

তবে কেবল এই দৃশ্যই নয়। আরেকটি ঘটনার কথা ব্যক্ত করেছিলেন গোপেশ মহারাজ নিজেই। সেখানে বলা হয়েছে, "১৩২৪ সালের ২০ পৌষের ঘটনা। শ্রী শ্রী মাতাঠাকুরানীর জন্মতিথি। দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লেগেই ছিল তখন জয়রামবাটীতে। নানা স্থান থেকে সাধু ভক্তের সমাগমও ছিল। উৎসবমুখর ছিল জয়রামবাটি। জন্মতিথির দিনে মা নতুন বস্ত্র পরিধান করে, গালিচাসনে বসে শ্রী শ্রী ঠাকুরের পুজো শেষ করে নিজের খাটে বসলেন। প্রশান্ত মুখমণ্ডল যেন আরও মধুর। পায়ের পাদপদ্মে সকলেই পুষ্পাঞ্জলি অপর্ণ করেন।" 

এরপর মা বলেন, "তাড়াতাড়ি করো সকলে, তোমাদের জলখাবার দিতে হবে। বেলা হয়ে যাবে।" সমাগত ভক্তগণ আনন্দের সঙ্গে সেই প্রসাদ গ্রহণ করে কীর্তনে মেতে উঠলেন। এরপর দুপুরের আহারের পর্ব। মা সর্বদাই ছেলেদের আগে খাইয়ে দিয়ে তারপর নিজে বসতেন। যদিও সেদিন ভক্তদের ইচ্ছে ছিল মা আগে খাবেন, তারপর সকলে প্রসাদ নেবেন। একজন এগিয়ে সেই আকাঙ্ক্ষার কথা জানালেন। মা নীরবে সায় দিলেন। নলিনীদিদির ঘরে তিনি ধীরে ধীরে যন্ত্রচালিতবৎ প্রবেশ করে করুণাদৃষ্টিতে সব দ্রব্য দেখলেন। এটা-ওটা একটু-আধটু খাইয়া এক ভক্তের মুখের দিকে তাকাইয়া কাতর স্বরে বলিলেন, ছেলেরা আগে না খাইলে তা গলা দিয়ে নিচে নামে না, যায় না। তাড়াতাড়ি তোমাদের খাওয়ার ব্যবস্থা করো।" এরপর হাতমুখ ধুয়ে দরজায় গোড়ায় ছেলেদের খাবার খাওয়া দেখতে থাকলেন মা। ঠান্ডা হল মায়ের প্রাণ। 

গোপেশ মহারাজ লিখেছেন, "যে আহাম্মক আজ অগ্রণী হইয়া মা-কে আগে আহার করতে সম্মত করিয়ে বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল, এতক্ষণে তাঁর হুঁশ হইল যে কী কাজ করিলাম। মায়ের খাওয়া নষ্ট করিলাম। নিত্যকার মতো ছেলেদের খাওয়ারের পর মেয়েদের সহিত মা বসিলেই তো ঠিক হত। তিনি স্বস্তিতে খাইতে পারিতেন। ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য্য লীলার কথা কীরূপে বুঝিব। মা যে স্নেহপীযূষ মা, ভগবানভাবে সে কথা ভুলতে বসিয়াছি।" 

 

 

সেরা শিরোনাম

West Bengal Weather : তুলকালাম বৃষ্টির কমলা সতর্কতা জেলায় জেলায়, তার মধ্যেই সুখবর কলকাতার জন্য
তুলকালাম বৃষ্টির কমলা সতর্কতা জেলায় জেলায়, তার মধ্যেই সুখবর কলকাতার জন্য, আবহাওয়ার বড় আপডেট
Food Hazard: 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ
Food Hazard: 'শিঁকেয় স্বাস্থ্যবিধি', একাধিক রেস্তোরাঁ, হোটেলকে শোকজ
North Bengal Train: রেল লাইনে নামল ধস, ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন আটকে?
রেল লাইনে নামল ধস, ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন আটকে?
Madan Mitra: 'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র
'মমতার থেকে বড় বন্ধু বিজেপির আর কেউ নেই', সেটিং তত্ত্ব নিয়ে ফের বিস্ফোরক মদন মিত্র

ভিডিও

TMC News: কারা 'আসল তৃণমূল?' পুরভোটের আগেই দুই তৃণমূলের মল্লযুদ্ধ চরমে
NCPI on KMC Election। পুরভোটে জোট কতটা প্রয়োজন তা বিজেপিকে বোঝাতে মরিয়া NCPI সাংসদরা!
BJP on NCPI: পুরভোটে কি বিজেপি NCPI-এর সঙ্গে জোট করবে? যা নিয়ে শুরু জোর জল্পনা
BJP on NCPI:
Titagarh News | টিটাগড় পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হল ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget