এক্সপ্লোর

Madan Mitra: 'পশ্চিমবঙ্গে আর যাই হোক এখানে অখিলেশ-মুলায়েম হবে না', মমতা-অভিষেকের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মদন

Madan on Mamata-Abhishek: মদন বলেন, 'দু-এক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বলতে দেখা যাবে... ...আমি দিল্লির নির্বাচন নিয়ে ব্যস্ত, গোটা পরিবারটা অভিষেক সামলাক'।

কলকাতা: নেতাজি ইন্ডোরে (Netaji Indoor) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি থাকা নিয়ে এবার কুণালের সুর মদনের (Madan Mitra) গলায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banejee) সম্পর্ক  নিয়েও কথা বলেন কামারহাটির বিধায়ক (Kamarhati MLA) মদন মিত্র (Madan Mitra)। 

এদিন এবিপি আনন্দকে দেওয়ায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মদন বলেন, 'আমার মনে হয় এর মধ্যে কোনও ষড়যন্ত্র বা অভিসন্ধি নেই। মিটিং-এর দিন সকালে খবরের কাগজ পড়ে বিষয়টি জানতে পারি। অর্থাৎ সবটা খুব তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে। কারণ তার আগের দিনই বাণিজ্য সম্মেলন ছিল, সামনেই চলচ্চিত্র উৎসব।

মদনের কথায়, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কটা এখন দাঁড়িয়ে গিয়েছে কৃষ্ণ-অর্জুনের মতো। অভিষেক যদি যোদ্ধা হন, সেই অভিষেকের পরিচালক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের দলের যা অবস্থা, তাতে অভিষেক আর মমতা এখন সমার্থক। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা মানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা মানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা'। 

পাশাপাশি মদন এও বলেন, 'আমার মনে হয় না, কেউ ইচ্ছাকৃতভাবে বেআইনি কাজ করেছে। সব থেকে বুদ্ধিমান সেই হবে যারা, এর মধ্যে ঢুকতে চাইবে না। পশ্চিমবঙ্গে আর যাই হোক এখানে অখিলেশ মুলায়েম হবে না। দু-এক মাসের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বলতে দেখা যাবে... ...আমি দিল্লির নির্বাচন নিয়ে ব্যস্ত, গোটা পরিবারটা অভিষেক সামলাক। গণতান্ত্রিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রী যখন বাইরে যান, তাঁর মন্ত্রিসভার কাউকে দায়িত্ব দিয়ে যান। আমার মনে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্ত্র। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দিল্লিতে ধর্নার জন্য থাকতে হয়, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অভিষেক ছাড়া আর কোনও মুখ নেই'। 

আরও পড়ুন, শনির সাড়েসাতি থাকবে ৩ রাশির জীবনে! এই কাজ না করলে প্রবল বিপদের আশঙ্কা!

লোকসভা ভোটের আগে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা কর্মসূচি ছিল শুধুই মমতাময়। মঞ্চে ছিল না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'মমতাদি শেষ কথা, মমতাদি সম্পদ তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অভিষেক নিজেকে গ্রুম করে প্রচুর আত্মত্যাগ করে পরিশ্রম করে যে জায়গাটা তৈরি করে ফেলেছে, তাতে ওঁকে বাদ দিয়ে তৃণমূলের মঞ্চটা খানিকটা অসম্পূর্ণ থেকে যায়। ভিতরে তাঁর ছবি থাকলে ভাল হত।' কুণাল ঘোষের বক্তব্যকে হাতিয়ার করে রাজ্য-রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়াতে শুরু করেছে তারা।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
Suvendu Adhikari: শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সদস্য এই বিজেপি বিধায়ক

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget