এক্সপ্লোর

Madan Mitra: কেন্দ্রীয় এজেন্সির চাপ, না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কী কারণ?

Madan Mitra Kamarhati TMC MLA: পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্রর স্ত্রী ও দুই ছেলেকে নোটিস দেয় ED। বুধবার তিনি যোগ দিলেন 'ঋতব্রত-তৃণমূল'-এ।

কলকাতা : মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতিতে তাঁর স্ত্রী ও দুই ছেলেকে ED তলব করার দিনই 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বা়ড়িতে গেছিলেন। আর বুধবার সকালে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে গিয়ে বিদ্রোহী শিবির অর্থাৎ 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন মদন মিত্র। আর শিবির বদল করেই একাধিক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক। 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার সকালে মদন মিত্রর স্ত্রী ও দুই ছেলেকে নোটিস দেয় ED। মঙ্গলবার রাতে 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বিধায়ক সন্দীপন সাহার বাড়িতে পৌঁছন মদন মিত্র। বুধবার যোগ দিলেন 'ঋতব্রত-তৃণমূল'-এ। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির ভয়েই হঠাৎ করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বহু দশকের পুরনো সঙ্গী হঠাৎ করে কালীঘাটের পাট চোকালেন ? 

'মমতা বন্দোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির 

এর আগে পুর-নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে আসে। কিন্তু কেন? কেন্দ্রীয় এজেন্সির দাবি, কখনও নগদ, আবার কখনও সোনাদানা ঘুষ দিয়ে কামারহাটি ও টিটাগড় পুরসভায় চাকরি পেয়েছেন অন্তত ১২৫ জন। ED-র তদন্তকারীদের অনুমান, করোনাকালের পরে ওই পুরসভায় চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করেন মদন মিত্র। সংখ্যাটা ১০০-র ওপরে। সেখানে মদন মিত্রের সুপারিশে কতজন চাকরি পেয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একইসঙ্গে ED সূত্রে দাবি, মদন মিত্রের স্ত্রী ও তাঁর দুই ছেলের নামে থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে দুটিতেই সন্দেহজনক লেনদেন লক্ষ্য করা গেছে। তদন্তকারীদের অনুমান, সেই সন্দেহজনক লেনদেন পুরসভায় চাকরি বিক্রির টাকা হতে পারে। এসব খতিয়ে দেখতেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য নিয়ে মদন মিত্রের স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ইডি। 

এরপর ED সূত্রে দাবি, মঙ্গলবার পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রর স্ত্রী অর্চনা মিত্র এবং তাঁর দুই ছেলে স্বরূপ মিত্র এবং শুভরূপ মিত্রকে, ২২ ও ২৩ জুলাই, ব্যাঙ্কের নথিপত্র নিয়ে CGO কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়। এর আগে ১৩ জুন, এই মামলাতেই মদন মিত্রের বিভিন্ন ঠিকানায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ED. তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এবার মদন মিত্র ঋতব্রত-তৃণমূলে যোগ দিলেন। কেন্দ্রীয় এজেন্সির চাপ? না দলের নেতৃত্বের ওপর ক্ষোভ? হঠাৎ করে মদন মিত্রের দল ছাড়ার নেপথ্যে কী কারণ? তা নিয়ে জল্পনা চলছেই। 

শিবির বদলে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভও উগড়ে দিয়েছেন মদন মিত্র। তিনি বলেছেন, 'অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ি এবং চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না।' আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, 'অভিষেকের জন্যে অনেকেরই জেলযাত্রা হয়েছে এবং আরও অনেকের জেলযাত্রা হবে।' হিটলারের সঙ্গেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের তুলনা করেছেন মদন মিত্র। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Advertisement

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget