এক্সপ্লোর

Madan Mitra Song : ওহ্ লাভলি নয় ! 'দিদি'র নির্দেশের পর মদনের গলায় এবার 'আকাশ ভরা সূর্য তারা'

'আকাশ ভরা সূর্য তারা' থেকে 'ফাগুন লেগেছে বনে বনে' .... মদন মজে রবীন্দ্রসঙ্গীতে ! মুখ্যমন্ত্রীর পরামর্শ দেওয়ার পরদিনই চারটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করলেন তিনি।

ঋত্বিক মণ্ডল, কলকাতা : নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে এবার তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত। আকাশ ভরা সূর্য তারা ,  ফাগুন লেগেছে বনে বনে ও আরও দুটি গান। বুধবারই মধ্যমগ্রামের প্রশাসনিক মঞ্চ থেকে মদন মিত্রকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক স্টুডিওয় রেকর্ড হল মদন মিত্রর গান। বুধবার উত্তর ২৪ পরগনার প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রর কথোপকথনে অন্তত সেরকমই ইঙ্গিত মেলে। এদিন বৈঠকের শেষে হঠাৎই মদন মিত্রকে নিয়ে মুখ খোলেন তৃণমূলনেত্রী। l তিনি বলেন, ' 'আরে! মদন মিত্র বলল না তো! আমি তো এত ক্ষণ ওকে দেখতেই পাইনি... ও আর কী বলবে! এখন চেয়ারম্যান হয়েছে স্টেট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট না কিসের যেন? ও বলবে না। রবীন্দ্রসঙ্গীত গাইবে'  । কথোপকথনটা ছিল কিছুটা এই রকম। 

মমতা: তুমি অন্য কিছু গাইছ না তো, রবীন্দ্রসংগীত ছাড়া? 
মদন : আমি এখন স্রেফ রবীন্দ্রসংগীত নিয়েই আছি, 
মমতা : ওকে, ঠিক আছে



দলনেত্রীর নির্দেশ শিরোধার্য। ২৪ ঘণ্টাও কাটল না। ৪-টে রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেললেন কামারহাটির তৃণমূল বিধায়ক। এরপরই মদন মিত্র বলেন, উনি পরশু ফোন করেছিলেন, নস্টালজিয়া জাগিয়ে দিয়েছেন। বিধানসভা ভোটের আগে গেয়েছিলেন ও লাভলি! মদন মিত্রর রঙিন হিট! এবার দলনেত্রীর নির্দেশে টেস্ট চেঞ্জ। দলের 'কালারফুল ছেলে' বলেন, ও লাভলি তো অনেক হল, বয়সও তো হচ্ছে...

মদন মিত্রর গানের ডালি এখানেই শেষ নয়। দুর্গাপুজোর আগে কামারহাটির বিধায়ক ধরা দেন একেবারে অন্য অবতারে।  মেরুন ধুতি, হলুদ পাঞ্জাবি এবং তানপুরা হাতে একেবারে ঝাঁচকচকে সাজে ধরা দিয়েছিলেন মদন মিত্র। মদন মিত্রর এই রঙিন মেজাজ নজর এড়ায়নি দলনেত্রীরও।  তিনি তখন এক অনুষ্ঠানে বলেন, 'মদন একটু কালারফুল ছেলে। মাঝে মাঝে বেশি কালারফুল হয়ে যায়... বেশি কালারফুল হয়ে গেলে প্রবলেম... মদন তুমি তোমার পাড়াটা দেখে নিও... পরশু দেখলাম তুমি ধুতি-পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, সেরকমই থেকো... সাজুগুজু করবে তবে বেশি সাজুগুজু করবে না'

এবার সেই মদন মিত্রর গলাতেই রবীন্দ্রসঙ্গীত। সব দেখে শুনে আপাতত কামারহাটির তৃণমূল বিধায়কের ফ্যান-ফলোয়াররা একটাই কথা বলছেন, ওহ্ লাভলি!

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget