এক্সপ্লোর

Madan Mitra: ‘কণ্ঠে আমার ‘কেসে’র মালা...গরু-কয়লা পাচার তো করিনি!’ ফের মদন-উবাচ

SSKM Hospital: SSKM হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে সম্প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মদন।

কলকাতা: চিকিৎসা পরিষেবা নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন। SSKM বয়কটের ডাক তুলেছিলেন। তাতে FIR দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামারহাটির তৃণমূল বিধয়ক মদন মিত্র (Madan Mitra) জানালেন, জন্মলগ্ন থেকেই 'কেস' খাওয়া লেখা হয়ে যায় কারও কারও ভাগ্যে। তিনিও আজীবন 'কেস' খেয়েই আসছেন। কংগ্রেস, সিপিএম, বিজেপি থেকে তৃণমূল আমলেও 'কেস' খেলেন।

SSKM হাসপাতালের রোগী পরিষেবা নিয়ে সম্প্রতি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন মদন। সিপিএম আমলের সঙ্গে তুলনা টানলে, অস্বস্তিতে পড়ে তাঁর দল তৃণমূল। দলে তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সেই আবহে SSKM কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধ এফআইআর দায়ের করেন। তা নিয়ে যদিও ভাবিত নন বলে জানান মদন। তবে কটাক্ষও উঠে আসে তাঁর কথায়। 

এ দিন মোডিক্যাল কলেজে এক রোগীকে দেখতে যান মদন। সেখানেই SSKM-এর দায়ের করা এফআইআর নিয়ে মুখ খোলেন। মদন বলেন, "জন্মলগ্ন থেকেই কেস খাওয়া লেখা থাকে কারও কারও। কেস খাওয়া আমার কপালে লেখা রয়েছে। 'কণ্ঠে আমার কাঁটার মালা, ফুলে মালা নয়, দুঃখ যাহার মাথার মুকুট, ঝড়কে কী তার ভয়'!"

আরও পড়ুন: Madan Mitra: ‘দিনভর অভিষেককে রগড়েছে CBI, সেই অবস্থাতেও মমতা মানবিক, তাই সঙ্গে আছি’, বললেন মদন

তবে এই 'কেস' খেয়ে তিনি লজ্জিত নন বলে জানান মদন। তাঁর কথায়, "সোনাপাচার, গরুপাচার বা কয়লাপাচারে কেস খাইনি। রোগীর চিকিৎসার জন্য কেস খেয়েছি। যিনি ভাল মনে করেছেন, কেস করেছেন। ক্ষমতা আছেন তাই করেছেন। ছাত্র পরিষদ করার সময় সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে কেস খেয়েছি, সিপিএম-এর আমলে কেস খেয়েছি, তৃণমূলের সময়ও কেস খেলাম। কোনও গুপ্ত জায়গায় হানা দিয়ে কিছু হবে না। বুক ফুলিয়ে কামারহাটিতে ঢুকব।"

মদনের এই মন্তব্য নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মদন মিত্রকে সকলে চেনেন। জন্মলগ্ন থেকে তৃণমূলের নেতা। বিধায়ক হিসেবে মানুষের পাশে থাকেন। এটা ওঁর স্টাইল। সোনা, গরু, কয়লাপাচারে নাম আসেনি যদিও। কিন্তু গন্ডগোল হচ্ছে যে, তৃণমূল দলটাই চুরি, লুঠের দল। পুরনোদের মধ্যে অভিমান ধরা পড়ছে। আশঙ্কা করছেন, পরিবারের উপর চাপসৃষ্টি হবে। মদনের সঙ্গে এমন হলে সাধারণ মানুষের কী হবে? খুবই দুর্ভাগ্যজনক চেহারা রাজ্যের।"

বিজেপি নেতা রাহুল সিনহার কথায়, "SSKM হাসপাতালের যে হতদরিদ্র অবস্থা, রোগীরা যে ভাবে বঞ্চিত হচ্ছেন, মদন মিত্র তা তুলে ধরেছেন সন্দেহ নেই। সরকার খোঁজ নিক, ত্রুটিগুলি শুধরে নিতে চেষ্টা করুক। কিন্তু এই সরকারের সেই মানসিকতা নেই। আর এফআইআর বড় কথা নয়। তৃণমূলের উপর থেকে নীচে পর্যন্ত সব চোর। কেস খেলেও লজ্জা নেই এঁদের। গা সওয়া ব্যাপার হয়ে গিয়েছে।" তবে মদনের কথায় নতুন করে বিতর্কের কোনও কারণ নেই বলে মত তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন মদন। এর পর আর নতুন করে বিতর্ক অযথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget