এক্সপ্লোর

Madan Mitra : ‘নদিয়া জেলার নেতাদের পকেট ভারী হয়ে গেছে’,দলীয় নেতৃত্বকেই তোপ মদন মিত্র-র

TMC Controversy : নদিয়ায় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা নিজেদের পকেকটা বড্ড ভারী করেছেন। হরিণঘাটায় দলের নেতৃত্বের একাংশকে উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

সুজিত মণ্ডল, নদিয়া : গিয়েছিলেন দলের শ্রমিক সংগঠন INTTUC-র রক্তদান শিবিরের উদ্বোধন করতে। নদিয়ার (Nadia) হরিণঘাটায় সেই অনুষ্ঠানের মঞ্চেই দুর্নীতির প্রসঙ্গে দলের একাংশকে কাঠগড়ায় তুললেন মদন মিত্র (Madan Mitra)। নিজের ফেসবুক (Facebook) পেজেও সেই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক। যেখানে মদন মিত্রকে বলতে শোনা গিয়েছে, 'নদিয়া জেলায় যাঁরা দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন, তাঁরা কার কী করেছেন আমি জানি না, তাঁরা নিজেদের পকেটটা বড্ড ভারী করেছেন।' আর তৃণমূল বিধায়কের যে বক্তব্যের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

মদনের দুর্নীতি-বার্তায় রাজনৈতিক চাপানউতোর

জেলা তৃণমূল নেতৃত্বের একাংশ অবশ্য পুরোপুরি দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিচ্ছে না। রানাঘাট উত্তর-পূর্বের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল  (TMC) নেতা সমীর পোদ্দার বলেছেন, 'হয়তো কিছু ক্ষেত্রে এমন ঘটনা ঘটতেও পারে। যেহেতু তিনি নদিয়া জেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সেই হিসাবে হয়তো তিনি বিশেষ কোনও তথ্য জানেন। তবে আমাদের সেই সম্পর্কে কিছু জানা নেই। আমাদের কোনরকম দুর্নীতির সঙ্গে যুক্ত বা পকেট ভারী করার মতো অবস্থান সেই অর্থে চোখে পড়েনি।' গোটা ঘটনা নিয়ে কটাক্ষ ছুড়তে দেরি করেনি বিজেপি (BJP)। রানাঘাট উত্তর-পূর্বের বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস বলেছেন, 'এই রাজ্যের একাধিক পঞ্চায়েত, একাধিক জেলায় কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। কোন পুকুর না কেটে, সেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। তাই আমি মদন মিত্রের কথাকে সমর্থন জানাই। কারণ তৃণমূলের বাস্তব চিত্র ও চরিত্রটা তিনি তুলে ধরেছেন।'

নদিয়ার রাজনৈতিক চিত্র

যে হরিণঘাটায় (Haringhata) দাঁড়িয়ে মদন মিত্র এই বার্তা দিয়েছেন, তা তৃণমূলের রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলার মধ্যে পড়ে। যার মধ্যে শান্তিপুর বাদ দিয়ে ৭টি বিধানসভা কেন্দ্রই বিজেপির দখলে আছে। এই প্রেক্ষাপটে, পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে কর্মীদের সতর্ক করে দিয়েছেন মদন মিত্র। তৃণমূলের রাজ্য কমিটির সদস্য বলেছেন, 'আপনাদের বলি, ভোটটা থাকে কৃষকের ঘরে। কৃষকের ঘরে ভোটটা থাকে। টেন্ডারের কাগজের মধ্যে ভোট থাকে না। তাই পার্টির নেতৃত্ব কোনও টেন্ডার নিয়ে ব্যস্ত থাকলে, আর ভেন্ডার পকেটে আসবে না।'

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার ১৭টি কেন্দ্রের মধ্যে বিজেপি জেতে ৯টিতে। তৃণমূলের দখলে যায় ৮টি। পরে উপনির্বাচনে (By Election) জিতে, বিজেপির থেকে শান্তিপুর ছিনিয়ে নেয় তারা। তারপরেও প্রশ্ন ওঠে, তৃণমূলের দূর্নীতির কারণেই কি বেশি আসন ঝুলিতে পুরেছে বিজেপি? মদন মিত্র কি সেটাই বোঝাতে চেয়েছেন?

২০১৮-র পঞ্চায়েত ভোটের ফলাফলে, নদিয়া জেলায় একছত্র আধিপত্য দেখিয়েছিল তৃণমূল। ২০২৩-এর পঞ্চায়েত ভোটে কী হয়, এখন সেটাই দেখার।

আরও পড়ুন- জে পি নাড্ডার বঙ্গসফরের মাঝে বাংলা ভাগ নিয়ে বিভক্ত বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget