এক্সপ্লোর

Madan Mitra: ‘ডেডলাইন শুনে পুতিন-জেলেনস্কিও থমকে গিয়েছিলেন,’ শুভেন্দুকে কটাক্ষ মদনের

Suvendu Adhikari: বুধবার কাঁথির সভায় ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল করেন শুভেন্দু।

কলকাতা: ডিসেম্বরে বড় কিছু হতে চলেছে বলে লাগাতার ইঙ্গিত দিয়ে আসছিলেন। বুধবার আচমকাই তা থেকে সুরবদল করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে বিজেপি (BJP) রাজ্যে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন। সেই নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। শুভেন্দুর হুঁশিয়ারিতে কিছু যায় আসে না বলেই এ বার কার্যত মন্তব্য করলেন তিনি (December Deadline)। 

ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে আচমকা সুরবদল শুভেন্দুর

বুধবার কাঁথির সভায় ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল করেন শুভেন্দু। তাঁকে বলতে শোনা যায়,  "বাংলায় ভোটে জিতেই ক্ষমতায় আসবে বিজেপি। বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি।" শুভেন্দু আরও বলেন, "বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বুলডোজার চলবে।"

তা নিয়ে প্রতিক্রিয়া চাইলে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দুকে কটাক্ষ করেন মদন। তিনি বলেন, "শুভেন্দু যেই ডেডলাইন দিল, সঙ্গে সঙ্গে কেরলে আমেরিকার নৌবহর, কাতার-আমেরিকার নৌবহর, বিভিন্ন দেশের নৌবহর, এমনকি পুতিন-জেলেনস্কি থমকে গিয়েছিলেন। শুভেন্দুর ডেডলাইন বলে কথা!"

আরও পড়ুন: Suvendu Adhikari: বিধায়ক ভাঙিয়ে নয়, ভোটে জিতে ক্ষমতায় আসবে বিজেপি, ডিসেম্বর 'ডেডলাইন' নিয়ে সুরবদল শুভেন্দুর

শুধু তাই নয়, 'ডেটলাইন' দিতে গিয়ে শুভেন্দু নিজেই নিজের 'ডেডলাইন' ঘোষণা করে দিয়েছেন বলেও এ দিন মন্তব্য করেন মদন। তিনি বলেন, "শুভেন্দু বুঝতে পারেনি, কখন ডেটলাইন বলতে গিয়ে নিজের ডেডলাইন ডিক্লেয়ার করে দিয়েছে। ওর অফলাইন হয়ে যাওয়ার সময় এসেছে। বোধহয় শুভেন্দু জানুয়ারিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে।"

গত কয়েক মাসে একাধিক বার বঙ্গ-বিজেপি নেতাদের মুখে ডিসেম্বর 'ডেডলাইন' শোনা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদার এবং সর্বোপরি শুভেন্দু, ডিসেম্বরে রাজ্যে পালাবদলের জল্পনা উস্কে দিয়েছেন তাঁরা। এমনকি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের উদাহরণও টানতে শোনা গিয়েছে তাঁদের। এমনকি নির্দিষ্ট দিনও বেঁধে দিয়েছিলেন শুভেন্দু। কিন্তু সেই দিন এলেও, বড় ধরনের কিছু ঘটেনি। তাতে বিজেপি-কে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল নেতৃত্ব। 

নিজের ডেডলাইন ঘোষণা করল শুভেন্দুর, বললেন মদন

সেই আবহেই এ দিন কাঁথিতে সুরবদল করলেন শুভেন্দু। এতদিন বার বার ডিসেম্বর 'ডেডলাইনে'র কথা বললেও, আচমকা কেন সুরবদল তাঁর, তা নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। সুরবদলের নেপথ্যে সেই সাক্ষাতের কোনও ভূমিকা রয়েছে কিনা, জল্পনা শুরু হয়েছে তা নিয়েও। তাতেই বাড়তি উস্কানি জোগালেন মদন।

সেরা শিরোনাম

West Bengal News Live : বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
বিজেপির সঙ্গেই আছে রেজিনগর, উপনির্বাচনের পর দাবি মুখ্যমন্ত্রীর
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget