এক্সপ্লোর

Madan Mitra: 'পদ আজ আছে, কাটতে ২ মিনিট লাগবে না', কেন বললেন মদন?

North 24 Parganas: কী হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক? কাদের এই কথা বললেন?

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ফের হুঁশিয়ারি মদন মিত্রের। 'মানুষের কাজে বাধা ও বেআইনি নির্মাণে যাঁরা মদত দেবেন, তাঁরা সাবধান। সবাই পর্যবেক্ষণে আছেন, পদ আজ আছে, কাল কাঁচি দিয়ে কাটতে ২ মিনিট লাগবে না', হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। এলাকায় গুলি বরদাস্ত করা হবে না, কামারহাটির সভায় হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্রের।

তাঁর আরও হুঁশিয়ারি, 'কার সঙ্গে কত বড় নেতা আছে, কে কতটা প্রভাবশালী, তা জানতে চাই না। প্রকৃত, ভাল তৃণমূল কর্মীদের চেপে দেওয়ার চেষ্টা হলে, এমন ব্যবস্থা করব, পায়ে পড়া ছাড়া উপায় থাকবে না। এটা ওয়ার্নিং। প্রত্যেকে সার্ভিল্যান্সে রয়েছে।' উত্তর ২৪ পরগনার কামারহাটিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় দলীয় নেতা, কর্মীদের এভাবেই হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। দলে যে গোষ্ঠীকোন্দল রয়েছে, তা কামারহাটির তৃণমূল বিধায়কের কথাতেই স্পষ্ট। কয়েকদিন আগেই বরানগরে প্রকাশ্য দিবালোকে গুলিচালনার ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)    

এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছিলেন মদন মিত্র। কদিন আগেই পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় সরব হয়েছিলেন কামারহাটির (Kamarhati) বিধায়ক। মদন মিত্র বলেছেন, 'বাংলায় নির্বাচনে (Panchayat Election) রক্তের হোলি খেলা বন্ধ হোক। রক্তের হোলির মধ্যে দিয়ে এটাই যেন শেষ নির্বাচন হয়, মারব, খুন করব, দখল করব, বাংলার এই সংস্কৃতি খুব দুঃখের। পশ্চিমবঙ্গের এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে'। 

দলীয় নেতা-কর্মীদের সতর্ক করতে শোনা গিয়েছে, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্য়ায়কেও। দল টিকিট দিয়েছেন, মানুষ জিতিয়েছে। জয়ী প্রার্থীদের পা যেন মাটিতে থাকে, হুঁশিয়ারি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। তাঁর কথায়, 'পার্টি আমাকে টিকিট দিয়েছে, মানুষ আমাকে জিতিয়েছে। অনেক জয়ী প্রার্থী উপস্থিত আছেন। এখানে যাঁরা আছেন, তাঁদের পা-টা যেন মাটিতে থাকে। যারা আমাদের আশীর্বাদ করল, সে কম লেখাপড়া করতে পারে, লেখাপড়া নাও জানতে পারে। সে অত্যন্ত গরিব হতে পারে। শিক্ষায় আমার থেকে কম হতে পারে। কিন্তু ওই অশিক্ষিত, ওই দরিদ্র মানুষটার আশীর্বাদেই আপনাদের আশীর্বাদ করেছে, কেউ প্রধান হবেন, কেউ উপপ্রধান হবেন। এইটা কখনও যেন মাথা থেকে বেরিয়ে না যায়।'

আরও পড়ুন: বিরোধী ঐক্য গড়েই মোদি সরকারকে চ্যালেঞ্জ, আজ অশান্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধিদল

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget