এক্সপ্লোর

TMC On Manipur Violence : বিরোধী ঐক্য গড়েই মোদি সরকারকে চ্যালেঞ্জ, আজ অশান্ত মণিপুরে তৃণমূলের প্রতিনিধিদল

Manipur Violence : প্রতিনিধিদলে দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : বিরোধী ঐক্য গড়েই মোদি ( Narendra Modi Government ) সরকারকে চ্যালেঞ্জ। আজ অশান্ত মণিপুরের ( Manipur )  পরিস্থিতি দেখতে যাচ্ছে তৃণমূলের ( TMC ) প্রতিনিধিদল। দলে রয়েছেন ৫ সাংসদ, ডেরেক ও’ ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, কাকলি ঘোষ দস্তিদার ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

মণিপুরের উপদ্রুত এলাকা ( Manipur Violence )  ঘুরে দেখার কথা তৃণমূলের প্রতিনিধিদলের। গোষ্ঠীসংঘর্ষে গত কয়েকমাস ধরেই জ্বলছে বিজেপি-শাসিত মণিপুর। পরিস্থিতি খতিয়ে দেখতেই প্রতিনিধিদের পাঠানো হয়েছে বলে তৃণমূলের দাবি।রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) ? তৃণমূলের প্রতিনিধি দলের মণিপুর সফর নিয়ে প্রশ্ন দিলীপ ঘোষের।  

ভোট সন্ত্রাসে অশান্ত বাংলায়, কখনও আসছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কখনও আসছে বিজেপির মহিলা প্রতিনিধি দল। আর, এবার অশান্ত মণিপুরে গেলেন তৃণমূলের প্রতিনিধিরা। বঙ্গ রাজনীতিতে এ যেন প্রতিনিধি পাঠানোর 'প্রতিযোগিতা'।  

প্রসঙ্গত উল্লেখ্য, পঞ্চায়েত ভোটে এরাজ্যে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবারই রাজ্যে এসেছে বিজেপির ৫ সাংসদের প্রতিনিধি দল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ঘুরে যাওয়ার সপ্তাহ কাটতে না কাটতেই রাজ্যে এসেছে বিজেপির মহিলা সাংসদদের প্রতিনিধি দল। মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এবং বড়বাজারে মাহেশ্বরী ভবনে ঘরছাড়া কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলার পর, এদিন হাওড়ার আমতায় যান বিজেপির পাঁচ মহিলা সাংসদ। পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশের পর, আমতার অমরাগোড়ায় বিজেপির পরাজিত প্রার্থী ও কর্মীদের মোট সাতটি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।  সেখানেই যান বিজেপির মহিলা সাংসদ প্রতিনিধি দলের সদস্যরা।  সূত্রের খবর, বৃহস্পতিবারই এ নিয়ে তাঁরা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে রিপোর্ট দেবেন।  আর এদিনই, হিংসা বিধ্বস্ত মণিপুরে ৫ সাংসদের প্রতিনিধি দল পাঠাল তৃণমূল।               


আরও পড়ুন

মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

অন্যদিকে, পঞ্চায়েত ভোট-হিংসা খতিয়ে দেখতে রাজ্যে এসেছেন বিজেপির ৫ মহিলা সাংসদ। তারই পাল্টা মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল, এমনই দাবি রাজনৈতিক মহলের।  

তৃণমূলের এই মণিপুর সফর নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। বলেছেন, ' রাজ্যে হিংসায় এত মৃত্যু। কার কার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়?' 

 

সেরা শিরোনাম

Teacher New Rule: 'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
'এখন থেকে যে শিক্ষকদের নিয়োগ করা হবে, তাঁরা করতে পারবেন না প্রত্যক্ষ রাজনীতি', বড় সিদ্ধান্ত সরকারের
Kajal Sheikh: কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
কাজল শেখের ভাইপোর বাড়িতে আচমকা অভিযান, উদ্ধার আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের
Kali Puja Controversy: 'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
'থানায় কালীমূর্তি থাকা দরকার, পুলিশ সংস্কৃতির অঙ্গ কালীপুজো করা', মন্তব্য বিজেপি মন্ত্রীর
West Bengal News Live Updates: ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের আউসগ্রামের BLLRO দফতরের রেভিনিউ ইনস্পেক্টর
ঘুষ নিতে গিয়ে গ্রেফতার পূর্ব বর্ধমানের আউসগ্রামের BLLRO দফতরের রেভিনিউ ইনস্পেক্টর

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget