এক্সপ্লোর

SIR : কেউ কুড়োতেন কাগজ, কেউ সাফাই কর্মী, SIR শুরু হতেই 'ভ্যানিশ' প্রায় ১০০ পরিবার, গোটা গ্রামের সবাই

শুধু এদেশে থাকা নয়, স্থানীয়দের অভিযোগ, এখানকার বাসিন্দারা রীতিমতো নাগরিকদের যা যা সুবিধা পাওয়ার কথা, সবই পেতেন।


সমীরণ পাল,  উত্তর চব্বিশ পরগনা
: SIR যেন মূর্তিমান আতঙ্ক! দিনের পর দিন বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে থাকার পর এখন বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা! এই ছবি বেশ কিছু দিন ধরেই দেখে আসছে বঙ্গবাসী। SIR আর কী, 'খায় না মাথায় দেয়', একথা বুঝে ওঠার আগেই অনেকে বাক্সপ্যাঁটরা গুছিয়ে ফেলেছেন! ভয় একটাই, যদি ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়! এই ভয়ে রাতারাতি  উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশে ফেরত যাওয়ার লাইনটা ক্রমেই লম্বা হয়েছে। এই আবহেই এবার SIR চলাকালীন ফাঁকা হয়ে গেল উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি এলাকার একাংশ। 

ফাঁকা গোটা একটা  গ্রাম

এসআইআর আবহে জনশূন্য হয়ে গিয়েছে মধ্যমগ্রাম পুরসভার ৩ নম্বর ওয়ার্ড । মধ্যমগ্রামের মাঠপাড়ার এই  গ্রামের গোটাটাই এখন জনমনিষ্যিহীন।  গ্রামটা পুরো খালি। গোটা গ্রামে ১০০-র বেশি পরিবার থাকত বলে জানা গিয়েছে। কিন্তু রাতারাতি উধাও সবকটি পরিবার। এই এলাকার মানুষজন বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। যেমন কেউ কাগজ কুড়োতেন, কেউ জঞ্জাল সাফাইয়ের কাজ করতেন। শুধু এদেশে থাকা নয়, স্থানীয়দের অভিযোগ, এখানকার বাসিন্দারা রীতিমতো নাগরিকদের যা যা সুবিধা পাওয়ার কথা, সবই পেতেন। কিন্তু এসআইআর চালু হতেই জানা যায়, 
২০০২-এর ভোটার তালিকায় নাম থাকতেই হবে। নিজের না হলেও, বাপ-ঠাকুর্দার তো বটেই। কিন্তু সে তালিকায় এদের কারও নাম নেই।  তাই এরা তড়িঘড়ি এলাকা ছেড়েছেন।  তালিকায় নাম না-থাকায় সবাই চলে গেছেন, দাবি স্থানীয় বাসিন্দাদের। কোথায় চলে গিয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কেউ কিছু বলতে পারছে না। 

গত কয়েক সপ্তাহে  উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশে ফিরে যেতে চেয়ে মানুষের ভিড় বেড়েছে। নির্দিষ্ট তল্লাশি ও খোঁজখবর নিয়ে, কাগজপত্র দেখে তাঁদের ওপার-বাংলায় পাঠানো হচ্ছে। তাদের বেশিরভাগই ক্যামেরার সামনে স্বীকারই করে নিয়েছে, ওপার থেকে বেআইনি ভাবেই এদেশে এসে থাকতে শুরু করে দিয়েছিলেন। এতদিন এভাবেই থেকে গিয়েছিলেন তারা। এবার আর উপায় নেই, বুঝে, বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে কি মধ্যমগ্রামের এই গ্রামের বাসিন্দারাও বাংলাদেশমুখী? প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget