এক্সপ্লোর

Madhyamik 2025 Result: মে মাসেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, দিন ঘোষণা করল পর্ষদ

Madhyamik Result Update: গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। পরীক্ষার ৭০দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2025 Result)। পরীক্ষার ৭০দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। অন্যান্য বছরের মত এবারও wb10.abplive.com-এ লগ ইন করে পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন। 

গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা। মধ্য় শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ছাত্রীর সংখ্যা এবারও ছাত্রদের তুলনায় বেশি। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। তার মধ্য়ে ছাত্রদের সংখ্য়া ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্য়া ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। গতবছর অর্থাৎ ২০২৪ সালেও একই দিনে ফলপ্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। চলতি বছর ২২ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। পরীক্ষার ৭০দিনের মাথায় এবছর ফল প্রকাশ হবে। ২ মে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করবে পর্ষদ। ৯টা বেজে ৪৫ মিনিট থেকে অ্যাপ এবং ওয়েবসাইট থেকে জানা যাবে ফল।

অতীতের একাধিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিবারের মতো, এবারও মালদা জেলায় ছিল পর্ষদের কড়া নজর। জেলার ১২২টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেন ২৬৩টি স্কুলে পরীক্ষার্থীরা। প্রতি পরীক্ষাকেন্দ্রে ছিলেন অতিরিক্ত ২ জন করে ভেনু সুপারভাইজার। পরীক্ষা নির্বিঘ্ন করতে পর্ষদ ও পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা করা হয়। নিরাপত্তা জোরদার করা হয় পরীক্ষাকেন্দ্রগুলির। 

পরীক্ষার্থীদের জন্য জারি ছিল একাধিক নিয়মবিধিও। পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়,

  • কোনওরকম ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। 
  • পরীক্ষা পর্বে কোনও পরীক্ষার্থীর থেকে মোবাইল সহ অন্য কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল হয়ে যাবে।
  • অপরাধের গুরুত্ব অনুযায়ী প্রয়োজন মনে করলে আইনানুগ পদক্ষেপ নেওয়া পর্যন্ত হতে পারে।
  • ফোন সহ  কোনও ইলেক্ট্রনিক ডিভাইস পাওয়া গেলে তার সপক্ষে পরীক্ষার্থীদের থেকে কোনওরকম যুক্তি শোনা হবে না। 

মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া এবং রেজাল্ট বেরোনোর এই পর্বের মধ্যেই SSC-র ২০১৬ পুরো প্য়ানেলই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। যাঁদের মধ্যে অনেকেই মাধ্যমিক পরীক্ষার খাতা দেওয়ার কাজে যুক্ত ছিলেন। গত কয়েকদিন ধরে পর্ষদ অফিসের বাইরে প্রতিবাদে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষাকর্মীদের একাংশ। ফলে ধন্দ ছিল কবে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। অবশেষে জানা গেল সেই দিন। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
ভুটানে হিমবাহ ধস, হুড়মুড়িয়ে জল ঢুকবে এ রাজ্যে? দার্জিলিং-ডুয়ার্সকে সতর্ক করলেন সাংসদ
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Javed Khan: জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ?
জাভেদ খানের বিধানসভা কেন্দ্রে হানা কমিশনের, কী প্রতিক্রিয়া ? "যারা শাসনে থাকে, তারা ধোয়া তুলসী পাতা.."
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী
'আর এক-দেড় ঘণ্টার মধ্যে' ... উত্তরবঙ্গে মহাবিপদের আশঙ্কা, ভিডিও করে সতর্ক করলেন রাজ্যের মন্ত্রী

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget