এক্সপ্লোর

Madhyamik 2026 Schedule: ২০২৬ সালে কবে থেকে শুরু মাধ্য়মিক? দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ

Madhyamik 2026: ২ ফেব্রুয়ারি মাধ্যমিক। সকাল ১০.৪৫-এ পরীক্ষা শুরু, প্রথম ১৫ মিনিট বরাদ্দ, জানাল পর্ষদ।

কলকাতা: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। আর সেই ভোটের বছরে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik 2026 Routine)। ২০২৬ সালে লিখিত পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।

এদিন বিজ্ঞপ্তি জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রতিটি পরীক্ষা শুরু হবে সকাল ১০.৪৫ থেকে। পরীক্ষা শেষ হবে দুপুর ২টো নাগাদ। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ প্রশ্নপত্র পড়ার জন্য। মূল ৭টি বিষয়ের সূচি ঘোষণা করলেও, ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশন পরীক্ষার দিনক্ষণ পরে জানাবে পর্ষদ। মিউজিক ভোকাল এবং মিউজিক ইন্সট্রুমেন্টালের লিখিত পরীক্ষা হবে ২ ঘণ্টা ১৫ মিনিট। 

২০২৬ সালের মাধ্যমিকের রুটিন

দিন  তারিখ বিষয়
সোমবার ২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
শুক্রবার ৬ ফেব্রুয়ারি  ইতিহাস
শনিবার  ৭ ফেব্রুয়ারি  ভূগোল 
সোমবার ৯ ফেব্রুয়ারি  অঙ্ক 
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি  ভৌতবিজ্ঞান
বুধবার ১১ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান 
শুক্রবার ১২ ফেব্রুয়ারি  ঐচ্ছিক বিষয় 

গত শুক্রবার ২ মে প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। মেধা তালিকা থেকে পাসের হার....এবারও মাধ্যমিকে জেলার জয়জয়কার। প্রথম দশের মেধা তালিকায় থাকা ৬৬ জনের মধ্যে কলকাতার পড়ুয়া মাত্র একজন। গতবারের তুলনায় বেড়েছে পাসের হার। এবার মাধ্যমিকে পাসের হার ৮৬.৫৬ শতাংশ। গতবার তা ছিল ৮৬.৩১ শতাংশ। ধারাবাহিকতা বজায় রেখে পাশের হারের নিরিখে সবার ওপরে পূর্ব মেদিনীপুর। পাসের হার ৯৬.৪৬% দ্বিতীয় স্থানে কালিম্পং, পাসের হার ৯৬.০৯% তৃতীয় স্থানে কলকাতা, ৯২.৩০% এবং ৯০.৫২% পড়ুয়া পাস করায় চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। 

সার্বিক পাশের হারে তৃতীয় হলেও প্রথম দশের মেধা তালিকায় কলকাতার মুখ রেখেছে অবন্তিকা রায়। বাগবাজারের রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের এই ছাত্রী অষ্টম স্থান অধিকার করেছে। সে পেয়েছে ৬৮৮।  মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর মাধ্যমিক পরীক্ষায় ছাত্রদের চেয়ে ছাত্রীদের সংখ্যা ছিল বেশি। কিন্তু সাফল্যের হারে পিছিয়ে পড়েছে মেয়েরা। এবার মোট নিয়মিত পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাস করেছে ৭ লক্ষ ৯১ হাজার ৮৮। ১ লক্ষের বেশি পরীক্ষার্থী এ বছর পাস করতে পারেনি। ৯০-১০০-র মধ্যে নম্বর বা AA পেয়েথছে ১০ বাজার ৬৫৯ জন, ৮০-৮৯ বা A+ পেয়েছে ২৫ হাজার ৮২০ এবং 60-79-র মধ্যে নম্বর বা A পেয়েছে ৯১ হাজার ২৩৭ জন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?
Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget