এক্সপ্লোর

Madhyamik Exam 2025: মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক, তৃণমূলের রক্তদান শিবির ঘিরে বিতর্ক

TMC Blood Donation Camp: মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে, তারস্বরে মাইক বাজিয়ে চলছিল, তৃণমূল আয়োজিত রক্তদান শিবিরের প্রচার। পরীক্ষা শুরুর পরও ছবিটা বদলাল না।

সুনীত হালদার, হাওড়া: মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই তারস্বরে মাইক বাজিয়ে চলল তৃণমূলের রক্তদান শিবির। অনুষ্ঠানস্থল থেকে সাড়ে ৫০০ মিটার দূরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। সেনিয়ে মঞ্চে উঠে দুঃখপ্রকাশ করলেও পরে মাইক বাজানোর কথা অস্বীকার করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান।

মাধ্যমিক পরীক্ষা শুরুর আগে, তারস্বরে মাইক বাজিয়ে চলছিল, তৃণমূল আয়োজিত রক্তদান শিবিরের প্রচার। পরীক্ষা শুরুর পরও ছবিটা বদলাল না। এই ছবি হাওড়ার ডোমজুড়ের কেশবপুর এলাকার। মঙ্গলবার সকালে তৃণমূল যুব কংগ্রেসের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এখান ৫০০ মিটারের একটু বেশি দূরে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র। কিন্তু, তাতে থোড়াই কেয়ারষ অনুষ্ঠান শুরুর অনেক আগেই শুরু হয়ে যায় মাইকে প্রচার। সকাল ১১টা থেকে শুরু হয় অনুষ্ঠান। চলে একটা পর্যন্ত। আর মাধ্যমিক পরীক্ষাও চলে সকাল ১১টা থেকে দুপুর দুটো পর্যন্ত। অর্থাৎ পরীক্ষার পুরো সময়টাই বাজতে থাকে মাইক। অনুষ্ঠানের মাঝে এনিয়ে দুঃখপ্রকাশ করেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান অঞ্জন গুকু। তিনি বলেন, "তার সঙ্গে সঙ্গে একটা ক্ষমাও চেয়ে নিচ্ছি, কেন এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একটা মাইক্রোফোন লাগিয়ে, মাইক লাগিয়ে যে অনুষ্ঠান হচ্ছে সেটা ঠিক নয়। তো মাইকটাকে যাতে আস্তে করে রাখা হয় সেটা খুব ভাল হয়।''


যদিও, মঞ্চ থেকে নেমেই সুর পাল্টে যায় তৃণমূল নেতার। মাইক লাগালেও বন্ধ করা ছিল বলে দাবি করেছেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। তিনি বলেন, "যেহেতু আমাদের একটা দিদিমণির নির্দেশ আছে মাধ্যমিক চলাকালীন কোনও মাইক বাজানো যাবে না, তো সেইজন্যই আমি বলেছিলাম যে মাইক বন্ধ করে যাতে অনুষ্ঠানটা করা যায়।

সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক। ওই দিনই উত্তর ২৪ পরগনার অশোকনগরে, পরীক্ষাকেন্দ্রে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়ে ২ ছাত্রী। হাসপাতালেই ২ ছাত্রীর পরীক্ষার ব্য়বস্থা করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।দক্ষিণ ২৪ পরগনার নামখানায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে গিয়ে ঝক্কি পোহাতে হয় পরীক্ষার্থীদের। মৌসুনি কো-অপারেটিভ স্কুলের সিট পড়েছে রাজনগর বিশম্ভর হাইস্কুলে। তবে সেখানে পৌঁছতে হলে পরীক্ষার্থীদের মৌসুনি দ্বীপ থেকে নৌকা করে চিনাই নদী পেরোতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্য়া নিয়েই পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা। জঙ্গলমহলের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে বন দফতর।

আরও পড়ুন: Kalyan Banerjee On Fish Supply 'বাংলায় একটা প্রবাদ আছে, মাছে-ভাতে বাঙালি' মাছের যোগানের পক্ষে সওয়াল তৃণমূল সাংসদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget