এক্সপ্লোর

Madhyamik Results 2023 : মাধ্যমিকের প্রথম দশে ১১৮ জন, কোন জেলার কত জন ?

মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। 

কলকাতা : মাধ্যমিকের (Madhyamik 2023) মেধা তালিকায় জেলার পড়ুয়াদের দাপট। প্রথম দশে স্থান করে নিয়েছেন ১১৮ জন। মোট ১৬ জেলা থেকে ছাত্র-ছাত্রীরা জায়গা করে নিয়েছেন প্রথম দশে। সবথেকে বেশি পূর্ব বর্ধমান থেকে নজরকাড়া ১৭ জন জায়গা করে নিয়েছেন যে তালিকায়। মাধ্যমিকে এবারের প্রথম দেবদত্তা মাঝিও (৬৯৭) পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে। মালদা থেকে যে তালিকায় রয়েছেন ২১ জন। চমকপ্রদভাবে যে তালিকায় নেই কলকাতা।

মাধ্যমিকে (Madhyamik Results 2023) এ বছর পাসের হার ৮৬.১৫ শতাংশ। যার মধ্যে প্রথম বিভাগে পাস করেছে ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মাধ্যমিকের মেধা তালিকায় মালদার ২১ জন, পূর্ব বর্ধমানে ১৭ জনের পাশাপাশি বাঁকুড়া থেকে ১৪ জন, দক্ষিণ ২৪ পরগনা থেকে ১৩ জন রয়েছে প্রথম দশে। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন রয়েছেন তালিকায়। ৯ জন রয়েছে উত্তর ২৪ পরগনা থেকে। পশ্চিম মেদিনীপুর থেকেও তালিকায় রয়েছে ৯ জন। পুরুলিয়া থেকে যে তালিকায় রয়েছে ৬ জন। ৫ জন হুগলি থেকে রয়েছেন তালিকায়। হাওড়া ও কোচবিহার থেকে যথাক্রমে ৪ জন ও ৩ জন স্থান করে নিয়েছে মেধা তালিকায়। বীরভূম থেকে ২ জন স্থান করেছে তালিকায়। পাশাপাশি নদিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুর থেকে ১ জন করে রয়েছে মেধা তালিকায়।

আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭

জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। এবারে মাধ্যমিকের প্রথম দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যদীপ মল্লিক, অর্ক মণ্ডল, সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, অর্ঘ্যদীপ সাহা ও সরাজ পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৯।                                                            

 আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি  


Madhyamik Results 2023 : মাধ্যমিকের প্রথম দশে ১১৮ জন, কোন জেলার কত জন ?

।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget