এক্সপ্লোর

Recruitment Scam: পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই 'জাল' করে ৩ শিক্ষক নিয়োগ !  এবার মাদ্রাসাতেও দুর্নীতি ?

Madrasa Recruitment Scam: নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ জেলার সংখ্যালঘু আধিকারিকের

পূর্ব মেদিনীপুর: এবার মাদ্রাসায় শিক্ষক নিয়োগেও দুর্নীতি ? পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু আধিকারিকের সই 'জাল' করে ৩ শিক্ষক নিয়োগ। নরঘাট মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ জেলার সংখ্যালঘু আধিকারিকের। এক SI-সহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে তমলুক থানায় অভিযোগ। নিয়োগে দুর্নীতির অভিযোগে কোনও মন্তব্য করতে চাননি অভিযুক্ত SI.অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে, জানালেন অতিরিক্ত জেলাশাসক।

এ রাজ্য়ে যত দুর্নীতি হয়েছে, তার মধ্যে শিক্ষা দুর্নীতি মামলায়  শাসক নেতাদের নামের তালিকা  বেশ বড়। শিক্ষা-নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামেও এসেছিল চার্জশিট। নাম ছিল এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যেরও। এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হার স্ত্রী দেবশ্রী সিন্হার নামও ছিল চার্জশিটে। এছাড়াও চার্জশিটে নাম ছিল ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার ৩ আধিকারিক ও একাধিক এজেন্টের। অনেকেই বর্তমানে এখন জেল খাটছে। 

মূলত মেয়েকে বেআইনি ভাবে শিক্ষিকা পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল  পরেশ অধিকারীর বিরুদ্ধে। আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশে, সেই চাকরি এবং অঙ্কিতার পাওয়া বেতনের পুরোটাই পেয়েছিলেন মামলাকারী ববিতা সরকার। যদিও ববিতার চাকরী জীবনও সুদীর্ঘ হয়নি। প্রাক্তন  বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশেই চাকরি খুইয়েছিলেন স্কুল শিক্ষিকা ববিতা! ববিতার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। তাই বেশি নম্বর দিয়েছে কমিশন। এর প্রেক্ষিতেই ববিতার চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

'ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার অনামিকা', এমনই দাবি জানিয়ে তেইশ সালের জানুয়ারি মাসে আদালতে দায়ের হয়েছিল মামলা । হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, মেধা তালিকায় নাম থাকা, পরবর্তী দাবিদার ছিলেন, অনামিকা রায়। কাউন্সেলিংয়ের পরে, হাইকোর্ট অনামিকা রায়কে সুপারিশ পত্র দেওয়ার জন্য় নির্দেশ দিয়েছিল। কিন্তু, তারপরেও সমস্যা। ৪ মাসেও, অনামিকার পুলিশ ভেরিফিকেশন না হওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি ।ডিরোজিও ভবন থেকে শিক্ষিকার নিয়োগপত্র হাতে পেয়েছিলেন অনামিকা। নতুন চাকরিতে যোগ দিয়েছিলেন অনামিকা রায়। কিন্তু সেটাও দীর্ঘতর হয়নি। অঙ্কিতা হয়ে ববিতা হয়ে পাওয়া চাকরি হারিয়েছিলেন অনামিকাও।

আরও পড়ুন, বাংলাদেশ থেকে পাচারকারীদের বাধা দিতেই হামলা, সীমান্তে ফের আক্রান্ত BSF !

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
রেলগেটেই মৃত্যুফাঁদ, কীভাবে বহরমপুরে ৫জনের মর্মান্তিক মৃত্যু?
Rajib Banerjee : কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
কেন তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী ? কারণ কী ? জানালেন রাজীব বন্দ্যোপাধ্যায়
BJP NCPI : এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
এবার কি সায়নী, কাকলি, সুদীপরা হয়ে যাবেন BJP সাংসদ? NCPI সরাসরি মিশে যাবে BJP তে?
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget