এক্সপ্লোর

Mahashivratri: আজ মহা শিবরাত্রি, শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়

Tarakeshwar Shiv Ratri: দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ।

সোমনাথ মিত্র, হুগলি: আজ শিবরাত্রি (Shiv Ratri)।  রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলে বাবার কৃপাপ্রার্থনায় মগ্ন ভক্তরা। দেশের বিখ্যাত সব শৈবতীর্থে, শিবালয়ে সকাল থেকেই উপচে পড়ছে ভিড়। পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। তারপরেই শুরু হবে শিবরাত্রী উপলক্ষ্যে বিশেষ পুজা অর্চনা। 

আজ সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে (Tarakeshwar) ভক্তের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্ত সমাগম আরও বাড়বে তারকেশ্বর মন্দিরে। 

কথায় আছে,"ক্ষ্যাপার চোদ্দ, ক্ষেপির আট" মেনে চললে মানুষের মঙ্গল হয়। ক্ষ্যাপার চোদ্দ মানে আজ শিব চতুর্দশী, আর ক্ষেপির আট মানে দুর্গা অষ্টমী। অর্থাৎ অষ্টমীতে মায়ের চরণে অঞ্জলি দিতে যেমন প্যান্ডেলে ভিড় জমে তেমনি আজ শিব চতুর্দশীতে ভোলানাথের কাছে শ্রদ্ধা জানাতে তারকেশ্বর মন্দিরে ভিড় জমান মানুষেরা। আজকের এই বিশেষ দিনের কথা জানালেন তারকেশ্বর মন্দিরের পুরোহীত মন্ডলীর সভাপতি সন্দীপ চট্টোপাধ্যায়।

কথিত দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে। তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়। যদিও পুরাণের অন্য গ্ৰন্থে শিবরাত্রির দিনটির অন্য ব্যাখা দেওয়া আছে। মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ,মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন। সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা। আর এতেই শিবের আশীর্বাদ  বর্ষিত হয় পরিবারের সকল সদস্যদের মাথায়, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। মিটে যায় দুঃখ, দুর্দশা। ফিরে আসে সুখ, শান্তি।

আরও পড়ুন, বৈদ্যনাথ ধামে শিব ছুঁলে অনুভূত হয় রাবণের আঙুলের চিহ্ন! দ্বাদশ জ্যোতির্লিঙ্গে শুরু বিশেষ পুজো

তাই আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ব বৃহৎ শৈব তীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্থানীয় মানুষ ছাড়াও দূরদূরান্ত থেকে প্রচূর মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা। বাবার মাথায় জল ঢালার পর এক ভক্ত পিয়ালী ঘোষাল বলেন,  উপবাস থেকে সবাই মিলে পরিবারের সুখ শান্তি কামনায় বাবার মাথায়  জল, ফুল, আকন্দফুলের মালা, বেলপাতা ঢাললাম। প্রচুর ভিড় হয় আজকের দিনে, তাই সকাল সকালই জল ঢালতে চলে এলাম।

তারকেশ্বর পুরোহিত মন্ডলীর সভাপতি সন্দীপ চট্টোপাধ্যায় জানান, আজকে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাত ৯টার সময় শিবরাত্রীর উপলক্ষ্যে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহোন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করার সব কিছু নিবেদন করা হয়। শিবরাত্রী উপলক্ষ্যে চার প্রহরে চারবার পুজো করা হয়। কেউ তার প্রার্থিব মনস্কামনা, সন্ন্যাসী তার জাগতিক মনস্কামনা-সহ যে যার মতো মনস্কামনা জানায় ভোলানাথকে।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget