এক্সপ্লোর

Mahatma Gandhi: মহাত্মাকে স্মরণ বিজেপির, বিরোধীদের তোপের মুখে গেরুয়া শিবির

Mahatma Gandhi Death Political Controversy: তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "গাঁধীজির প্রয়াণ দিবসের পরিবর্তে ওদের উচিত গডসে ধিক্কার দিবস পালন করা।"

দীপক ঘোষ এবং অনির্বাণ বিশ্বাস, কলকাতা: জাতির জনকের প্রয়াণ দিবসে মহাত্মাকে স্মরণ রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রীর। এমনকী বিজেপি রাজ্য দফতরেও স্মরণ অনুষ্ঠান হয়। এই নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছে গেরুয়া শিবির। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

মহাত্মা গাঁধীর ৭৪ তম প্রয়াণ দিবস। যথাযোগ্য মর্যাদায় জাতির জনককে স্মরণ করল গোটা দেশ। রবিবার সকালে দিল্লিতে রাজঘাটে গিয়ে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী-সহ বিভিন্ন বিরোধী দলের নেতা।  রবিবার সকালে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, পুণ্যতিথিতে বাপুকে স্মরণ করছি। তাঁর মহৎ আদর্শকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা। 

প্রধানমন্ত্রী মোদি লেখেন, আজ আমাদের পূজনীয় বাপু মহাত্মা গান্ধীজির পুণ্যতিথিও বটে। ৩০ জানুয়ারির এই দিন, আমাদের বাপুর শিক্ষাকে স্মরণ করার। এদিনই আমদাবাদে গান্ধীজির ম্যুরালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি দিল্লিতে হত্যা করা হয় জাতির জনককে। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। গডসের ভূমিকা নিয়ে এখনও তর্ক-বিতর্ক চলে দেশে।

তারই মধ্যে এদিন মধ্যপ্রদেশের গ্বালিয়রে গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে এবং অন্যতম অভিযুক্ত নারায়ণ আপ্তেকে শ্রদ্ধা জানায় হিন্দু মহাসভা। এই প্রেক্ষাপটে রাহুল গান্ধী এদিন ট্যুইটারে লেখেন, এক হিন্দুত্ববাদী গান্ধীজিকে গুলি করেছিলেন। সমস্ত হিন্দুত্ববাদী মনে করেন, গান্ধীজি আর নেই। যেখানে সত্য আছে, সেখানে আজও বাপু বেঁচে আছেন। এদিকে এদিন মুরলীধর সেন লেনে রাজ্য বিজেপির দফতরেও গান্ধী স্মরণ করা হয়। তা নিয়েই শুরু হয়ে গেছে রাজনৈতিক বাগযুদ্ধ। 

তৃণমূল নেতা ও মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, "গাঁধীজির প্রয়াণ দিবসের পরিবর্তে ওদের উচিত গডসে ধিক্কার দিবস পালন করা।" সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, মনে করিয়ে দিই স্বাধীনতার পর দেশে সবথেকে বড় হিংসা ঘটিয়েছিল আরএসএস। তারাই এখন মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করছে। বিজেপির গাঁধী-স্মরণে কটাক্ষ বিরোধীদের। পাল্টা জবাব গেরুয়া ব্রিগেডের। 

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, "টাকার নোট হয়ে কংগ্রেসের পকেটে গেছি। কিন্তু বুকে যায়নি। গান্ধীজিকে স্মরণ করেছে বিজেপি স্বচ্ছ ভারত অভিযান।" সব মিলিয়ে মহাত্মা গাঁধীর প্রয়াণ দিবসেও এড়ানো গেল না রাজনৈতিক তরজা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
Chinsurah Imambara Hospital: রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
রেফার নয়, সুপারকে নির্দেশ, চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget