এক্সপ্লোর

Maheshtala Incident: মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু ! বাড়ির কাছেই গলি থেকে উদ্ধার দেহ, খুনের অভিযোগ স্বামীর

Maheshtala Nurse Death: মহেশতলায় এক নার্সের রহস্যমৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ স্বামীর।

পার্থপ্রতিম ঘোষ, মহেশতলা : মহেশতলায় মহিলার রহস্যমৃত্যু ! বাড়ির কাছেই গলির মধ্যে অচৈতন্য অবস্থায় উদ্ধার এক মহিলার দেহ। বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম শিল্পী বিবি। তিনি পেশায় নার্স। মহিলাকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বামী। জানা গিয়েছে, এই মহিলা মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনার দিন তাঁর স্বামী বাইরে ছিলেন, রাত দু'টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন শিল্পী বিবি। এরপর কখন, কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। অচৈতন্য অবস্থায় শিল্পী বিবিকে তাঁর বাড়ির সামনের একটি গলি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। যে বাড়ির সামনে থেকে শিল্পীর দেহ উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার স্বামীকেও। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা খুন করতে পারেন শিল্পীকে, কেনই বা খুন করা হল তাঁকে, মৃতার স্বামীর কারওর উপর সন্দেহ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার দিন মৃতার স্বামী কোথায় ছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। 

জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মহিলা নিজের বাড়ির কাছেই একটি গলিতে পড়ে ছিলেন নিথর হয়ে। গলায় ওড়না পেঁচানো ছিল তাঁর। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কাজ করতেন শিল্পী। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জানা গিয়েছে, শিল্পীর স্বামী কোনও কাজে বাড়ির বাইরে ছিলেন। তাঁকে খুঁজতেই রাত ২টো নাগাদ বাড়ির বাইরে বেরিয়ে ছিলেন তিনি। এরপর আড়াইটে নাগাদ শিল্পীর বাড়ির কাছেই একটি গলিতে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁরাই জানিয়েছেন, শিল্পীর গলায় ওড়না পেঁচানো ছিল। কে বা কারা শিল্পীর এ হেন পরিণতির জন্য দায়ী তা জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহেশতলা থানার পুলিশ। এখনও পুলিশের তরফে এই নার্সের মৃত্যুর কারণ বা সময় সম্পর্কে নিশ্চিত ভাবে কিছু জানানো হয়নি। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget