এক্সপ্লোর

Mohun Bagan: মোহনবাগানের সহ সভাপতি পদে মলয় ঘটক, অরূপ রায় এবং কুণাল ঘোষ

বুধবার ছিল মোহনবাগান ক্লাবের নব গঠিত এগজিকিউটিভ কমিটির প্রথম বৈঠক। সেখানেই সহ সভাপতিদের নাম ঘোষণা করেন সচিব দেবাশিস দত্ত। মলয় ঘটক ও অরূপ রায় আগেও মোহনবাগানের সহ সভাপতি ছিলেন।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সৌমিত্র রায়, কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) ক্লাবে এবার কুণাল ঘোষ (Kunal Ghosh)। ঐতিহ্যবাহী মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের সহ সভাপতি হলেন আইনমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) সমবায়মন্ত্রী অরূপ রায় (Arup Roy) এবং রাজ্য তৃণমূলের (TMC)  সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। 

বুধবার ছিল মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) নব গঠিত এগজিকিউটিভ কমিটির প্রথম বৈঠক। সেখানেই সহ সভাপতিদের নাম ঘোষণা করেন সচিব দেবাশিস দত্ত। মলয় ঘটক (Moloy Ghatak)  ও অরূপ রায় (Arup Roy) আগেও মোহনবাগানের (Mohun Bagan)  সহ সভাপতি ছিলেন। নতুন সহ সভাপতি হিসেবে ঘোষিত হল কুণাল ঘোষের নাম। 

দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের সভাপতির দায়িত্বে টুটু বসু। তিনিই সভাপতি থাকবেন না কি অন্য কেউ সভাপতির দায়িত্ব পাবেন, তা মোহনবাগানের নবনিযুক্ত কার্যকরী কমিটির প্রথম বৈঠকে ঘোষণা করা হল না।

আরও পড়ুন: CSK News: লখনউ ম্যাচের আগে স্বস্তিতে সিএসকে, প্র্যাক্টিসে নেমে পড়লেন তারকা ক্রিকেটার

মোহনবাগান ক্লাবের সচিব, দেবাশিস দত্তের কথায়, যে যার যোগ্যতায় এসেছেন। প্রত্যেকেই মোহনবাগানী। কে কোন দল করেন সেটা গুরুত্বপূর্ণ নয়। কুণাল ঘোষ মোহনবাগানের সদস্য ২০০৭ সাল থেকে। আমরা উনাকে সাংবাদিক হিসেবে দেখছি। মোহনবাগান ক্লাবে মোট সহ সভাপতির পদ ৬টি। এগজিকিউটিভ কমিটির বৈঠক শেষে ৪ জন সহ সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। 

যদিও ক্লাব সভাপতির নাম ঘোষণা করা হয়নি এদিন। সজু-মেরুনের নতুন সচিব দেবাশিস দত্তকে শুভেচ্ছা জানাতে মোহনবাগান তাঁবুতে উপস্থিত ছিলেন ক্লাবেরই এক সময়ের ঘরের ছেলে হোসে রামিরেজ ব্যারেটো। মোহনবাগান সূত্রে খবর, এদিনের বৈঠকে যুব দলের কোচ নিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। বয়সভিত্তিক কোনও যুব দলের কোচ হতে পারেন ব্যারেটো। 


নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার: উল্লেখ্য, কিছুদিন আগে শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগান (Mohunbagan Club) নির্বাচনের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার (Clash) বাঁধে। রণক্ষেত্র হয়ে ওঠে মোহনবাগান ক্লাব চত্বর। মোহনবাগান ক্লাবের বাইরে ব্যাট-উইকেট নিয়ে চলে ব্যাপক মারামারি। পুরো ঘটনায় চলে বেশ কিছু সময় ধরে। ক্যামেরাতেও ধরা পড়ে সেই উন্মত্ত মারামারির ঘটনা। মোহনবাগানে নির্বাচনের মনোনয়ন শেষ দিনে এই সংঘর্ষে ৩ জন আহত হন বলে খবর। আহতরা রক্তাক্ত হয়ে পড়েন। প্রাক্তন ফুটবলার সত্যজিত্‍ চট্টোপাধ্যায়ের গাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনাস্থলে ছিল ময়দান থানার পুলিশ। এই ঘটনার প্রতিক্রিয়ায় মোহনবাগান কর্তৃপক্ষ জানায়,, ক্লাবের বাইরের ঘটনা, কারা করেছে বলতে পারব না।

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget