এক্সপ্লোর

Malda: মালদার ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

National Human Rights Commission: যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্য়াতিতা । 

মালদা: মালদার (Malda) বামনগোলায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের (National Human Rights Commission)। দুই সপ্তাহের মধ্যে জেলা পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে এনএইচআরসি। মুখ্যসচিব ও ডিজিপি-কেও বিষয়টি লিখিতভাবে জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission)। গত ১৮ জুলাই বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে নালাগোলা ফাঁড়ি ভাঙচুরকাণ্ডে নির্যাতিতাদেরই গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনার দিন তারা ফাঁড়ির এলাকায় যাননি, ভাঙচুরেও যুক্ত ছিলেন না বলে দাবি করেন তাঁরা। ৭দিন পর গতকাল জামিনে জেল থেকে ছাড়া পান ২ নির্য়াতিতা । 

জেল থেকে ছাড়া: রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই গতকাল জেল থেকে ছাড়া পেলেন মালদাকাণ্ডের দুই নির্যাতিতা। গতকাল মালদা জেলা আদালত দুই মহিলার জামিন মঞ্জুর করে। সন্ধে হয়ে যাওয়ায় জেল থেকে মুক্তি মেলেনি। আজ সকালে জামিনে মুক্ত দুই নির্যাতিতাকে মুক্তি দেয় জেল কর্তৃপক্ষ। জেল থেকে বেরিয়েই দুই নির্যাতিতার দাবি, ১৮ জুলাই ভরা হাটে চুরির মিথ্যা অপবাদে তাঁদের মারধর করা হয়। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে দুই নির্যাতিতার পরিবার। 

এক ভয়ানক নির্যাতনের অভিযোগ: মালদার বামনগোলায় যে ভয়ঙ্কর বর্বরোচিত নির্যাতনের অভিযোগ উঠেছে, তার বর্ণনায় ও নিন্দায় কোনও শব্দই যথেষ্ট নয়। ২ মহিলাকে প্রকাশ্য়ে বিবস্ত্র করে মার! জুতোপেটা! মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় যখন গোটা দেশ উত্তাল, সর্বত্র নিন্দার ঝড় তখনই বাংলার বুকে এমনই এক ভয়ানক নির্যাতনের অভিযোগ!

আরও নিন্দাজনক বিষয় হল, যাঁরা নির্যাতিত হলেন, তাঁদেরই গ্রেফতার করে জেলে পুড়ল বামনগোলা থানার পুলিশ। তবে, চুরির অপবাদে নয়, পুলিশ সূত্রে দাবি, ফাঁড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ২ জনকে। যদিও, সোমবার, অর্থাৎ, গ্রেফতারির ৫ দিন পর ২ নির্যাতিতাকে জামিনের নির্দেশ দেয় মালদা জেলা আদালত। কিন্তু কী ঘটেছিল সেদিন? আদৌ কি পুলিশ ফাঁড়ি ভাঙচুরে জড়িত ছিলেন দুই মহিলা?

না কি আসল ঘটনা ধামাচাপা দিতেই মিথ্য়া মামলায় ফাঁসানো হল দুজনকে?  ১৭ই জুলাই, অর্থাৎ সোমবার এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্য়ুর অভিযোগে নালাগোলা ফাঁড়িতে ভাঙচুর চালায় বিজেপি। তারপর দিনই, অর্থাৎ, ১৮ জুলাই, মঙ্গলবার ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গেছিলেন দুই মহিলা। অভিযোগ, তখনই অপর এক মহিলার টাকার ব্য়াগ চুরির অভিযোগে তাঁদের বিবস্ত্র করে ভয়ানক মারধর করা হয়। পুলিশ সূত্রে দাবি, অভিযোগে বলা হয়েছে, সোমবার নালাগোলা ফাঁড়িতে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ২ মহিলা। 

আরও পড়ুন: Bankura News: গভীর রাতে ওয়ার্ডের মধ্যে ভেঙে পড়ল ছাদের অংশ, বাঁকুড়া হাসপাতালে আহত এক রোগী

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget