এক্সপ্লোর

Malda Clay Mine: নদী থেকে মাটি তুলে পাচার, কোটি কোটি টাকার কারবার! মালদায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্য়ে

Malda News: ফুলহার নদী থেকে মাটি কাটা এবং তা পাচারের অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা: বালি-পাথরের খাদানের বখরায় দলের নেতাদের ভাগ বসানোর অভিযোগ উঠে এসেছে একাধিক বার। বগটুইকাণ্ডেও খাদান সংযোগ উঠে এসেছে। তা নিয়ে কড়া বার্তা দিয়েছেন  খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিযোগ জমা পড়লে রং না দেখে সকলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। তার মধ্যেই নদী থেকে মাটি তোলা (Clay Mine) নিয়ে মালদায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে।  তাতে নাম জড়াচ্ছে স্থানীয় পুলিশ আধিকারিকরেও। 

মাটি খাদান নিয়ে জোর তরজা

মালদায় (Malda News) মাটি তোলা নিয়ে সরব হয়েছেন রতুয়ার তৃণমূল (TMC) বিধায়ক সমর মুখোপাধ্যায়। রতুয়া ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ফজলুল হক এবং রতুয়া থানার আইসি সুবীর কর্মকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর অভিযোগে সমর্থন জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি।  অভিযোগ, আগের মতোই মাটি পাচার চলছে। তাই সিবিআই-কে বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলেছেন তাঁরা। গোটা ঘটনায় কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের দাবি, মাটি পাচারের কোটি কোটি টাকা নিয়েই বিবাদ বেধেছে। 

ফুলহার নদী থেকে মাটি কাটা এবং তা পাচারের অভিযোগ। বিধায়ের দাবি,  ফজলুল হক তৃণমূলের বোরখা পড়ে থাকেন। কিন্তু আদতে তিনি বিজেপি। আইসি-কে বদলি করার দাবি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, রাতে মাটি মাফিয়ারা গিয়ে টাকা জমা দিয়ে আসে থানায়।  ভিতরে ভিতরে টাকার লেনদেন চলছে, তাই অপরাধ চলছে অবাধে।  বিজেপি-র সঙ্গে ষড় করে এই অপরাধ ঘটানো হচ্ছে বলে দাবি বিধায়কের। কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানাবেন বলেছেন। 

আরও পড়ুন: Bankura Elephant: সবজি বাজারে তাণ্ডব, স্থানীয়দের তাড়া করে আতঙ্ক ছড়াল দলছুট দাঁতাল।Bangla News

যদিও এই অভিযোগ মানতে নারাজ ব্লক তৃণমূল সভাপতি ফজলুল হক। তিনি বলেন, "উনি পাগল হয়ে গিয়েছেন। ওঁর জানা উচিত যে, আমি একজন শিক্ষক। তিনি যে কথাগুলো বলছেন, সেগুলি মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।  উনি এখানে সিবিআই ডাকুন। তদন্ত করে প্রমাণ করুন, এখানে ফজলুল হক জড়িত কিনা।"

সিবিআই তদন্তের দাবি

যদিও জেলা তৃণমূল সভাপতি বিধায়কের পাশে দাঁড়িয়েছেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বলেন, "বিধায়কের বাড়ি ওখানে। উনি যা বলছেন, সঠিক কথাই বলছেন। আমরা এই বিষয়ে রাজ্য নেতৃত্ব সাথে কথা বলব।" যদিও এই ঘটনাকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, "মাটি নিয়ে কোটি কোটি টাকার কারবার চলছে। আর সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে এই গন্ডগোল। প্রশাসন এবং তৃণমূলের নেতারা এই ঘটনার সাথে যুক্ত।"

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget