এক্সপ্লোর

Dilip Ghosh: '২ দিন দিদির দূতকে বেঁধে রাখুন, জল দেবেন না', দিলীপ-মন্তব্যে শোরগোল

Malda:মালদার সভায় ওই বক্তব্যের পরেই কড়়া ভাষায় সমালোচনা করেছে তৃণমূল।

মালদা: ফের বেলাগাম বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে দিলীপের গলায় কড়া হুঁশিয়ারির সুর। মালদার (Malda) কালিয়াচকে একটি সভায় বক্তব্য রাখার সময় তিনি নিশানা করে দিদির দূতদের। ওই বক্তব্যের পরেই কড়়া ভাষায় সমালোচনা করেছে তৃণমূল। 

কী বলেছেন দিলীপ:
আর কদিন পরেই পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে বেলাগাম দিলীপ। কালিয়াচকের সভায় তিনি বলেন, 'আপনাদের গ্রামে দিদির দূত এলে বাঁশ গাছে বেঁধে রাখুন। ২ দিন দিদির দূতকে বেঁধে রাখুন, জল পর্যন্ত খেতে দেবেন না।' কালিয়াচকে প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতির।

তাঁর আরও হুঁশিয়ারি, 'কেউ প্রশ্ন করলে গুন্ডা দিয়ে মারধর করছে এতদিন মানুষকে চোখ দেখাচ্ছিলেন, এখন মানুষই উল্টে চোখ দেখাচ্ছে।'

তৃণমূলের তোপ:
তৃণমূল (TMC) নেতা দেবাংশু ভট্টাচার্য্য বলেন, 'দিলীপ ঘোষ এই কথা বলার জন্যই বিখ্যাত। বাংলার মানুষ এই কথা বলার জন্যই ওঁকে চেনেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে (Assembly Election) মানুষের দেওয়া এত বড় ধাক্কার পরেও শুধরোচ্ছেন না। আমরা বলতেই পারি, বিজেপি বাড়িতে ভোট চাইতে এলে জিজ্ঞাসা করতে যে প্রতি মাসে কেন গ্যাসের (LPG Price) টাকা বেশি নিচ্ছে মোদি সরকার। গ্যাসের দাম কেন বাড়ছে?'

এর আগেও একাধিকবার তাঁর মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। কখনও বিরোধী, কখনও পুলিশকে নিশানায় রেখে নানা মন্তব্য করেছেন, যা ঘিরে বিতর্ক হয়েছে। 

সম্প্রতি রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠান নিয়েও মুখ খুলেছিলেন তিনি। দিলীপ ঘোষ বলেছিলেন, 'এই ধরনের নাটক রাজ্যপালের শোভা পায় না। যে কিছু জানে না, তাঁরই হাতেখড়ি হয়। যিনি সব জেনে গেছেন, তাঁর হাতেখড়ি হয় না। রাজ্যপাল অন্যের বুদ্ধিতে পরিচালিত হচ্ছেন। রাজ্যপালের পদের গরিমা আছে, এইসব ছোটখাটো বিষয়ে না জড়ানো উচিত। আশা করব ভবিষ্যতে রাজ্যপালের পদের মর্যাদা রক্ষা করবেন।' 

সরস্বতী পুজোর দিনে বাংলা শেখা শুরু করেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে আনুষ্ঠানিক ভাবে হাতেখড়ির অনুষ্ঠান হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে বর্ণপরিচয় উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠান ঘিরেই তোপ দেগেছিলেন দিলীপ ঘোষ। সেই অনুষ্ঠানে যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন বিকেলে রাজভবনে বাংলায় হাতেখড়ি হয় রাজ্যপালের। লালপাড় হলুদ শাড়ি পড়া খুদে সরস্বতীর কাঁধে গুরুদায়িত্ব পড়ে। হাতে ধরে শ্লেটে রাজ্যপালকে অ-আ লেখা শেখায় খুদে মেয়েটি। তার পর রীতি মেনে স্বরবর্ণ-ব্যাঞ্জনবর্ণ উচ্চারণও করেন রাজ্যপালও। গুরুদক্ষিণা বাবদ খুদে মেয়েটির হাতে তুলে দেন উপহারও। 

আরও পড়ুন: নৌশাদ সিদ্দিকির গ্রেফতারির প্রতিবাদে বৈঠকের ডাক ISF-এর, 'ব্রাত্য়' তৃণমূল-বিজেপি

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
পুলিশকে মারতে গেলে, চোখ দেখালে, হুমকি দিলে মামলা হবে : মুখ্যমন্ত্রী
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget