এক্সপ্লোর

Malda: ফের মালদায় উদ্ধার অস্ত্র-গুলি, গ্রেফতার অস্ত্র কারবারী

Arms Recovery:উদ্ধার হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ

করুণাময় সিংহ, মালদা: পরপর ২ দিন মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকা থেকে রাকিমুল শেখ নামে এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় ২টি সেভেন এম এম ও একটি নাইন এম এম পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি মালদার কালিয়াচকে। এই আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল, খতিয়ে দেখছে পুলিশ।এর আগে শুক্রবার রাতে বৈষ্ণবনগরের বাখরাবাদ থেকে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। পঞ্চায়েত ভোটের আগে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের।

শুক্রবারের পর শনিবারও মালদার বৈষ্ণবনগরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। গ্রেফতার করা হয়েছে এক অস্ত্র কারবারিকে। অস্ত্রগুলি কোথায়, কার কাছে পাচারের ছক ছিল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ চরমে উঠেছে। ঞ্চায়েত ভোটের আগে কার্যত বোমা-বারুদের স্তূপে বাংলা। ২৪ ঘণ্টার ব্যবধানে মালদার বৈষ্ণবনগর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, গুলি। গোপন সূত্রে খবর পেয়ে, রীতিমতো ফাঁদ পেতে এক অস্ত্র কারবারিকে পাকড়াও করল বৈষ্ণবনগর থানার পুলিশ। শনিবার রাতে, বৈষ্ণবনগরের ১৮ মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সন্দেহজনকভাবে একজনকে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩টি আগ্নেয়াস্ত্র, ৫টি ম্যাগাজিন ও ৯ রাউন্ড কার্তুজ। ধৃত রাকিমুল শেখের বাড়ি মালদারই কালিয়াচকে। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। কোথায়, কার কাছে পাচার করা হচ্ছিল? খতিয়ে দেখছে পুলিশ। শুক্রবার, বৈষ্ণবনগরেরই বাখরাবাদে আরও এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সুধাংশু মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। পরপর ২দিন অস্ত্র উদ্ধারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। 

এর আগেও একাধিক জেলা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গুলি। সেই তালিকায় রয়েছে মুর্শিদাবাদ, নলহাটি, মল্লারপুর, খয়রাশোল, সোনারপুর, সাঁইথিয়া। জেলায় জেলায় যেভাবে একের পর এক অস্ত্র উদ্ধার হচ্ছে, তাতে পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণ হবে তো? সেই সংশয় তৈরি হচ্ছে অনেকের মধ্যে।

আরও পড়ুন: দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের পর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে কলকাতায় তলব সিবিআই-এর

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget