এক্সপ্লোর

Malda Flood: পুজোর মুখে বড়সড় দুর্যোগ, প্লাবনে বিপর্যস্ত মালদার জনজীবন

West Bengal Flood: মালদা জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

করুণাময় সিংহ, মালদা: পুজোর (Durga Puja 2024) মুখে ভয় ধরাচ্ছে বন্যা। প্রতিদিন একটু একটু করে জল বাড়ছে। নদী তীরবর্তী ৯টি গ্রাম জলের তলায়। জলের তলায় দিন কাটাচ্ছেন কয়েক হাজার মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। 

প্লাবনের জেরে বিপর্যস্ত জনজীবন: জল বাড়ছে ফুলহার নদীতে। তাই নদী তীরবর্তী নয়টি গ্রামে ঢুকেছে জল। জলবন্দী বহু মানুষ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ও ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাউয়াডোল,তাতিপাড়া সহ একধিক এলাাকা নতুন করে প্লাবিত হয়েছে।  বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়া বাসিন্দা গৌরী মণ্ডল বলেন,জল বাড়ছে। আমরা খুব আতঙ্কে আছি। প্রশাসনের তরফ থেকে আমাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাড়ি ছেড়ে যেতেও পারছি না। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। মালদা জেলাশাসক নীতিন সিংহনিয়া জানান হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নয়টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে নদীগুলির জলবৃদ্ধির ফলে মালদা জেলার সাতটি ব্লকে প্রভাব পড়েছে। ২৪টি গ্রাম পঞ্চায়েতের  প্রায় ১৩৭টি গ্রামের  ২লক্ষ ৩০ হাজার বাসিন্দা প্লাবনের মুখে পড়েছেন। ৩৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চিকিৎসার জরুরি পরিষেবা জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স রয়েছে সাতটি।

এদিকে গতকাল ফের মালদার মানিকচকের ভুতনিতে টিনের নৌকা উল্টে জলে ডুবে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। এই নিয়ে চলতি মরশুমে মানিকচকে বন্যায় মৃতের সংখ্যা বের হল ১০। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনি পুলিনটোলা এলাকায়। মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৩১)। অন্যদিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। আগামীকাল, মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আজ, দক্ষিণবঙ্গে থাকবে মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Malda News: বাড়ি বাড়ি ঘুরে সরকারি ত্রিপল বিক্রি, বন্যা বিপর্যস্ত এলাকায় যুবকের কাণ্ডে তরজা

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget