এক্সপ্লোর

Malda News : গঙ্গা গিলে খাচ্ছে গ্রাম, মালদায় তীব্র আতঙ্ক, আশ্রয়হীন বহু পরিবার

Ganga Erosion : ভিটেবাড়ি ও চাষের জমি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা।

করুণাময় সিংহ, মালদা : মালদার (Malda) মানিকচকে বিধ্বংসী গঙ্গা। গোপালপুর অঞ্চলে ফের শুরু হয়েছে ব্যাপক ভাঙন। উত্তর হুকুমতটোলায় গতকাল বিকেল থেকে পাড় ভাঙতে শুরু করেছে। চোখের পলকে গঙ্গা গর্ভে (Ganga Erosion) তলিয়ে যাচ্ছে গাছপালা, বাঁশ ঝাড়। তড়িঘড়ি এলাকা ছাড়ছেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে ইংরেজবাজারের ভবানীপুর গ্রামে। নদী বাঁধের একাংশ ক্ষতিগ্রস্ত। জলের তোড়ে বাঁধ ভেঙে গেলে উত্তর হুকুমতটোলা, দক্ষিণ হুকুমতটোলা, কামালতিপুর-সহ একাধিক গ্রাম পুরোপুরি প্লাবিত হওয়ার আশঙ্কা। ভাঙন আটকাতে প্রশাসনের তৎপরতা এখনও চোখে পড়েনি। 

কিছুদিন আগেই মালদার মানিকচকে (Manikchak) ফের গঙ্গায় ভাঙন দেখা গিয়েছিল। গোপালপুর অঞ্চলে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়েছিল। প্রবল বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গেই ফের ভাঙনের কবলে মানিকচকের এই এলাকা। ভিটেবাড়ি ও চাষের জমি হারানোর আশঙ্কায় ঘুম উড়েছে গ্রামবাসীদের। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে ভাঙন মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তাঁরা। ভাঙন রুখতে সরকার কী করছে, জানতে চেয়ে মালদার মানিকচকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রবল বৃষ্টিতে গঙ্গার জলস্তর বাড়ায়, মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সহবতটোলা গ্রামে প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ভাঙন শুরু হয়। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনার (South 24 Pargans) গারুলিয়ায় গঙ্গার সৌন্দর্যায়ন প্রকল্পে পাড় বাঁধানোর উদ্যোগ বিপদ বাড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের। ৮ নম্বর ওয়ার্ডের কাঙালিঘাট এলাকায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আস্ত বাড়ি। বাসিন্দারা না থাকায় রক্ষা। এতেই শেষ নয় বিপদ। আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। আতঙ্কে ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। স্থানীয় কাউন্সিলরের দাবি, একে পুরনো বাড়ি, তার ওপর টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় এই ঘটনা। 

                                                                                                                        

আরও পড়ুন- 'পঞ্চায়েত ভোটে তৃণমূল রক্ত নিয়ে কী খেলাই না খেলেছে, সেটাও দেশ দেখেছে', তীব্র আক্রমণ মোদির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget