এক্সপ্লোর

Malda: বৃষ্টি বাড়তেই গঙ্গার রুদ্রমূর্তি, নদীগ্রাসে বাড়িঘর-কৃষিজমি

গঙ্গা গিলে খাচ্ছে একের পর এক বাড়ি, কৃষিজমি। ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ৭০টিরও বেশি বাড়ি।

করুণাময় সিং, মালদা: যত সময় এগোচ্ছে রাজ্যের নানা এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। এবার কালিয়াচক ৩ নম্বর ব্লকের বীরনগর এলাকায় ক্রমশ বাড়ছে ভাঙনের তীব্রতা। গঙ্গা গিলে খাচ্ছে একের পর এক বাড়ি, কৃষিজমি। ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে ৭০টিরও বেশি বাড়ি। ১৫০ বিঘা কৃষিজমি তলিয়েছে নদীতে। বৃষ্টির জেরে জলস্তর বাড়তেই রুদ্র মূর্তি ধারণ করেছে গঙ্গা।

মালদার কালিয়াচক থানা এবং বৈষ্ণব নগর থানা এলাকার ছয় থেকে সাতটি গ্রাম গঙ্গাগর্ভে বিলীন হয়ে গিয়েছে। ভীমা গ্রাম, লালু টোলা, মোল্লা টোলা, নাসির টোলা, হাতিচাপা গ্রামের প্রায় শতাধিক বাড়ি ভেঙে তলিয়ে গিয়েছে নদীতে। ইতিমধ্যেই গৃহহীন হয়েছে শতাধিক। অনেকেই প্রাণ বাঁচাতে নিরাপদ স্থানে সড়ে গিয়েছেন। 

বেশ কিছু এলাকায় ত্রাণ শিবিরের ব্যবস্তা করা হয়েছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন বহু গৃহহীন মানুষ। ভাঙন রোধে প্রশাসন, সরকার কোনও ব্যবস্থা নেয়নি বলেই ক্ষোভ উগরে দিয়েছেন সাধারণ মানুষ। 

এদিকে, মালদার বৈষ্ণবনগরে গঙ্গায় শুরু হয়েছে ভাঙন। লালুটোলা এলাকায় নদী গর্ভে তলিয়ে গিয়েছে বাড়িঘর, বিঘার পর বিঘা কৃষি জমি। দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই ভাঙন শুরু হয়েছে। দুর্বল নদী বাঁধের কারণেই ভাঙন বলে অভিযোগ। এনিয়ে প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে, টানা বৃষ্টির জের এবং নদী বাঁধ ভাঙায় হুগলির আরামবাগ, গোঘাটের পর এবার প্লাবিত হয়েছে খানাকুল। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। রূপনারায়ণ ও দ্বারকেশ্বরের জলে ভাসছে খানাকুলের একাধিক গ্রাম। বড় বড় বাড়ি গুলি জলে পড়ে রয়েছে। কোনওটা আবার পুরোটাই ভেঙ্গে গিয়েছে। যার ওপর দিয়ে এখনও জল বয়ে যাচ্ছে। প্রায় ২৫ থেকে ৩০ টি বাড়ি ভেঙে পড়েছে। বাড়ির লোকজন আপাতত নদীর বাঁধেই আশ্রয় নিয়েছেন। খানাকুলের ধান্যঘোড়ি ও বন্দর গ্রামের হাল এরকমই। দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ায় নতুন করে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

সেরা শিরোনাম

Bengali Live News Update: নেপালে মৃত্যুদূত, হড়পা বানে নিখোঁজ শতাধিক ভারতীয়, নেপালের পাশে থাকার বার্তা ভারতের
নেপালে মৃত্যুদূত, হড়পা বানে নিখোঁজ শতাধিক ভারতীয়, নেপালের পাশে থাকার বার্তা ভারতের
West Bengal Live Blog: নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
নেপালে ভয়াবহ বন্যা, অ্যালার্ট জারি বিহারে! আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন
Nadia: ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
ভোট পরবর্তী হিংসা মামলায় হরিণঘাটায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা ও পুরসভার কাউন্সিল
Howrah: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১
মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১

ভিডিও

EB Raid News | কলকাতা থেকে জেলা, চিনি ও সবজির লাগামছাড়া মূল্যবৃদ্ধি ঠেকাতে অভিযানে নামল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ
Supreme Court - SSC News | সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য সরকার ও SSC-র ১৭ হাজার যোগ্য শিক্ষক | ABP ANANDA LIVE
Kalighat TMC - Ritabrata TMC | মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি পেল না 'কালীঘাট-তৃণমূল' বা 'ঋতব্রত-তৃণমূল'
NCPI - Supreme Court News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জির প্রেক্ষিতে ২০ জন NCPI সাংসদের বক্তব্য জানতে চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Samik Bhattacharya - BJP News | দলের নীতির বাইরে গিয়ে কেউ কোনও অনৈতিক বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, দল তার দায়ভার নেবে না

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Kriti Sanon: রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
রাখীর বিজ্ঞাপনে কৃতির খোলামেলা পোশাক নিয়ে বিতর্ক, সমস্ত ভিডিও সরিয়ে নিল সংস্থা
RSS Chief Event in US: আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
আমেরিকায় মোহন ভাগবতের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, এবার মুখ খুললেন নিউ ইয়র্কের মেয়র জ়োহরান মামদানিও
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Waterlogging: শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
শহর ডুবেছে জলে, যানজটে ঘণ্টার পর ঘণ্টা, অগত্যা অফিস থেকে এভাবে ফিরতে হল বাড়ি ! মহিলার ভিডিও ভাইরাল
FSSAI Notice to ITC: আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
আশীর্বাদ আটা, ফরচুন সয়াবিন অয়েল নিয়ে বিতর্ক, ITC-কে শোকজ করা নিয়ে আদালত বলল…
Director Death: প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
প্রথম ছবিতেই পেয়েছিলেন বাণিজ্যিক সাফল্য, হৃদরোগে প্রয়াত জনপ্রিয় পরিচালক
Embed widget