এক্সপ্লোর

Malda News : পরনে ধুতি, মাথায় বোঝাই ইট, গ্রামবাসীর সঙ্গে রাস্তা সারাইয়ের কাজে লাগলেন গাজোলের বিজেপি বিধায়ক

West Bengal Assembly Election 2026 : ভোট বৈতরণী পার করার চেষ্টা, বিজেপি বিধায়কের উদ্য়োগকে কটাক্ষ তৃণমূলের।

অভিজিৎ চৌধুরী, মালদা : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের কাজে হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। ভোট বৈতরণী পার করার চেষ্টা, বিজেপি বিধায়কের উদ্য়োগকে কটাক্ষ তৃণমূলের।

পরনে ধুতি । মাথায় বোঝাই ইট । গ্রামবাসীর সঙ্গে এভাবেই রাস্তা সারাইয়ের কাজে হাত লাগালেন মালদার গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। গাজোলের পাতালসিং গ্রামের এই রাস্তার প্রায় ১ কিলোমিটার বেহাল। কাঁচা রাস্তায় চলাফেরা করাই দুষ্কর। বর্ষায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে বলে অভিযোগ। বিজেপি বিধায়কের দাবি, গ্রামবাসীদের সুবিধার কথা ভেবে ব্য়ক্তিগত উদ্য়োগে রাস্তা সারাই শুরু করেছেন তিনি। 

এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক বলেন, "বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজে যাতায়াতের জন্য প্রচুর অসুবিধা হয়। সেই জন্য তাঁরা আমাকে দাবি করেছিলেন যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাঁদের কথা দিয়েছিলাম ২২ জানুয়ারি যে, এই রাস্তাটা আমি করব। বা, করে দেওযার ব্যবস্থা করব। বিধায়ক ফান্ড নয়, ব্য়ক্তিগত উদ্য়োগে আমি গ্রামের মানুষদের, পঞ্চায়েতের সাহায্য় নিয়ে এই রাস্তাটি মেরামতের কাজে আমরা সহায়তা করছি।"

তৃণমূল নেতা ও গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, "মাননীয় মহাশয়ের কাছে আমার অনুরোধ উনি এখন যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় নেমেছেন। পাগলে কি না বলে, ছাগলে কি না খায় এরকম পরিস্থিতি। আগামী দিনে ভোট বৈতরণী পার হওয়ার জন্য এটা করছেন উনি।" রাজনৈতিক আকচাআকচি চললেও রাস্তা সারাই শুরু হওয়ায় খুশি বাসিন্দাদের একাংশ।

গাজোলের বাসিন্দা মমতা সরকার বলেন, "১০-১২ বছর, আরও বেশি হতে পারে... রাস্তাটা খুবই খারাপ। স্কুলের ছাত্ররা যেতে পারে না। গ্রামের মানুষদের অসুবিধা। ভালই লাগছে। এখন যদি ঢালাইটা করে দেয় তো খুবই সুবিধা হবে।" মাসখানেক পরই বিধানসভা ভোট। তার আগে ইট ফেলে রাস্তা সারাইয়ের উদ্য়োগ নেওয়া হয়েছে। কিন্তু পাকা রাস্তা কি আদৌ মিলবে?

এদিকে তৃণমূলের পাল্টা মালদার মোথাবাড়িতে কংগ্রেস শিবিরে ভাঙন। বিধানসভা ভোটের মুখে 'হাত' ছেড়ে 'জোড়াফুল' শিবিরে নাম লেখালেন কালিয়াচকের উত্তর পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৪জন কংগ্রেস সদস্য। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। ৪ জনের দলবদলের ফলে, এখন পঞ্চানন্দপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল। এ প্রসঙ্গে কংগ্রেসের কটাক্ষ, 'চার সদস্যকে তৃণমূলে নিয়ে ভোটের বৈতরণী পার করতে পারবেন না মন্ত্রী।' বিজেপির দাবি, 'এই যোগদান করিয়ে তৃণমূলের কোনও লাভ হবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget