এক্সপ্লোর

Malda News: মালদায় তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের জের! তদন্তে পুলিশ

Harishchandrapur News: তাঁদের ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আবদুল বারিকের পরিবারের।

করুণাময় সিংহ, মালদা: ফের সর্বসমক্ষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব (TMC)। হরিশচন্দ্রপুরে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার (Malda News) হরিশচন্দ্রপুরে। থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। বাড়ি থেকে ওই তৃমমূল কর্মীকে অপহরণ (Kidnap) করা হয় বলে অভিযোগ। 

তৃণমূল কর্মীতে অপহরমের অভিযোগ দলেরই অন্য গোষ্ঠীর বিরুদ্ধে

মালদার হরিশ্চন্দ্রপুরের মালিওর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাতলামারী গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর শনিবার রাতে নিজের বাড়ি থেকে অপহৃত হন আব্দুল বারিক নামের এক তৃণমূল কর্মী। তিনি এলাকার প্রভাবশালী নেতা উনসা হক গোষ্ঠীর সদস্য বলে পরিচিত। উনসা হকের সঙ্গে আবার বনিবনা নেই আবদুল বসিরের। দু’জনেই তৃণমূল করেন, কিন্তু পৃথক গোষ্ঠী চালান বলে জানা গিয়েছে। 

তাঁদের ছেলেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ আবদুল বারিকের পরিবারের। তাঁদের অভিযোগ, আবদুল বসিরের লোকজনই তাঁকে অপহরণ করেছে। তাই হরিশচন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তাতে আবদুল বসির-সহ ১৫ জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ফেরার অভিযুক্ত আবদুল বসির এবং তাঁর লোকজন। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, লাভ হয়নি।     

আরও পড়ুন: Durgapur : আউটডোরে সময়ে আসছেন না চিকিত্‍সকরা ? এই হাসপাতালের পরিষেবায় সমস্যায় ৮ থানা এলাকার মানুষ                    

এই গোটা ঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, "কেবলমাত্র হরিশ্চন্দ্রপুর নয়, গোটা বাংলা জুড়ে কাটমানি এবং এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চলছে।" ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "দল এই ধরনের ঘটনাকে বরদাস্ত করবে না। কেউ দলের নাম ভাঙিয়ে বেআইনি কাজ করলে, প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।"

দীর্ঘ সংঘাতের ইতিহাস

উল্লেখ্য, বিগত দুই দশক ধরে আব্দুল বসির এবং উনসা হকের মধ্যে বিবাদ। তার জেরে বার বার উত্তপ্ত হয়ে উঠেছে হরিশচন্দ্রপুরের ওই এলাকা। এমনকি রক্তপাতও ঘটেছে। তার পরও পরিস্থিতি বদলায়নি বলে অভিযোগ স্থানীয়দের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget