এক্সপ্লোর

Malda News: সকাল সকাল বোমাবাজি, মানিকচকে নিহত কংগ্রেস নেতা, কাঠগড়ায় তৃণমূল

Manikchak News: ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ।

করুণাময় সিংহ, মানিকচক: সাতসকালে মালদার মানিকচকে বোমাবাজি, খুন কংগ্রেস নেতা। নিহতের নাম মহম্মদ সইফুদ্দিন। আজ সকালে মানিকচকের ধরমপুর বাজার এলাকায় ব্যাপক বোমাবাজি হয়। এরপর বাজার থেকে উদ্ধার হয় কংগ্রেস নেতা মহম্মদ সইফুদ্দিনের দেহ। বোমার আঘাতেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। হামলা চালিয়েছে তৃণমূল, দাবি নিহতর পরিবারের। ঘটনাস্থলে রয়েছে মানিকচক থানার পুলিশ। (Malda News)

মালদার মানিকচকের ধরমপুর বাজারে সাতসকালে বোমাবাজি হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, সইফুদ্দিনকে লক্ষ্য করেই বোমাবাজি হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকা আগেও খবরে উঠে এসেছে। সেখানে আগে একাধিক বার সংঘর্ষ বেঁধেছে কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। এবারও দুই দলের মধ্যে সংঘাতের খবর উঠে আসছে। (Manikchak News)

পঞ্চায়েত নির্বাচনের সময়ও উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সেবার তৃণমূলের এক কর্মী খুন হন। সেই সময় কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার অভিযোগের তির তৃণমূলের দিকে। নিহতের পরিবারের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে সইফুদ্দিনকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। 

কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব জানিয়েছেন, পিঠ লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি নাসির এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বলা হচ্ছে, নাসির সন্ত্রাস চালায় এলাকা। এর আগেও খুনের ঘটনা ঘটে। নিহত সইফুদ্দিন এলাকার প্রাক্তন প্রধান। কংগ্রেসে সক্রিয় ছিলেন তিনি। পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলছে কংগ্রেস নেতৃত্ব।

ঠিক কী কারণে হামলা হল, এখনও পর্যন্ত জানা যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, সকাল সকাল বাজারে এসেছিলেন সইফুদ্দিনষ সেই সময়ই পিছন দিক থেকে দু'টি বোমা ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সইফুদ্দিন। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সিপিএম যদিও জোড়াফুল শিবিরকে নিশানা করেছে। এলাকায় তৃণমূলের দৌরাত্ম্যের নেপথ্যে পুলিশি মদতের অভিযোগ তুলেছে তারা। 

এদিন ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। বাজারের মধ্যে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিল সইফুদ্দিনের দেহ। খবর পেয়ে এসে পৌঁছয় পুলিশ বাহিনী। সাতসকালে এমন ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: Durga Puja 2024: চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদ, ন্যায়বিচারের দাবিতে পুজো অনুদান প্রত্যাখ্যান আরও এক ক্লাবের

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে মাত্র ৯৩২টি ভোট পেল ঋতব্রত-তৃণমূল, মমতা-তৃণমূল কত পেল?
রেজিনগরে মাত্র ৯৩২টি ভোট পেল ঋতব্রত-তৃণমূল, মমতা-তৃণমূল কত পেল?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Abhishek Banerjee Office: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ফের হাজির দমকলের আধিকারিকরা, কী দেখতে এলেন তাঁরা?
Weather Update: দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
দুর্গাপুজোয় বৃষ্টিতে ভাসতে পারে পশ্চিমবঙ্গ, নাকি পুজোয় ভাল আবহাওয়া? বড় আপডেট আবহাওয়া দফতরের
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget