এক্সপ্লোর

Malda News Update: টিপছাপ নিয়ে গায়েব ষাট হাজার, বৃদ্ধার নিশানায় তৃণমূল নেতা

Malda News Update: ভুল বুঝিয়ে টিপছাপ দিয়ে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রাম।


করুণাময় সিংহ, চাঁচল: ভুল বুঝিয়ে টিপছাপ দিয়ে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনাস্থল চাঁচল ১ নম্বর ব্লকের মহানন্দপুর পঞ্চায়েতের মল্লিকপাড়া গ্রাম। ওই গ্রামেরই বাসিন্দা বৃদ্ধা ফাতেমা বেওয়া। বিধবা ওই বৃদ্ধার কাছ থেকে আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা লোপাট করার অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবি নিয়ে থানা ও বিডিওর দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতা সাহাজান আলির দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত নেতা।     

মল্লিকপাড়া গ্রামে একাই থাকেন ফাতেমা বেওয়া। বছর দশেক আগে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর স্বামী মারা গিয়েছেন। পড়শিদের সাহায্যে কোনওরকমে পেট চলে তাঁর। ঘর বলতে বাঁশের বেড়া, আর উপরে টিনের চাল। শেষ বয়সে মাথার উপরে পাকা ছাদের আশায় আবেদন করেছিলেন আবাস যোজনায়। শেষপর্যন্ত নামও ওঠে তাঁর। তাঁর অ্যাকাউন্টে ঢোকে যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা। বৃদ্ধার অভিযোগ, সেই খবর পেয়েছিলেন সাহাজান। তিনিই ভুল বুঝিয়ে ব্যাঙ্কের শাখায় নিয়ে গিয়ে টিপ ছাপ নিয়েছেন। তারপরেই টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ বৃদ্ধার। ফাতেমা বেওয়ার অভিযোগ, 'গ্রামের তৃণমূল নেতা সাহাজান আলি ও তাঁর স্ত্রী রিনা খাতুন আমাকে ব‍্যাঙ্কে নিয়ে গিয়ে টিপছাপ দিতে বলে। দ্বিতীয় কিস্তির টাকাও তাঁদের হাতে তুলে দিতে হবে বলে হুমকি দিচ্ছে।' বিষয়টি নিয়ে চাঁচল ১ নম্বর ব্লক অফিসে লিখিত ভাবে অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ওই বৃদ্ধা।  

যদিও বিষয়টি অস্বীকার করেছেন  সাহাজান। তিনি বলেন, 'এটা নাকি বিরোধীদের চক্রান্ত।' বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। মালদা জেলা যুবমোর্চার সহ সভাপতি সুমিত সরকার বলেন,'তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে লুঠ চলছে। এটাকে দুয়ারে লুঠ বলে।' তৃণমূলের মালদা জেলা সাধারণ সম্পাদক সামিউল ইসলাম পাল্টা বলেন, 'বিজেপির অস্তিত্ব নেই রাজ‍্যে। ওই তৃণমূল নেতার দোষ প্রমাণ হলে দলের তরফে পদক্ষেপ করা হবে।'

চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় জানিয়েছেন, গুরুত্ব দিয়ে এই ঘটনার তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ করা হবে।

আরও পড়ুন: পুরভোটের আগে বিজেপিতে ফের ভাঙন, ইংরেজবাজারে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget