এক্সপ্লোর

Malda News: পুরভোটের আগে বিজেপিতে ফের ভাঙন, ইংরেজবাজারে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

Municipal Elections 2022: মালদার ইংরেজবাজারে তৃণমূলে যোগ দিলেন দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক, আইটি সেলের আহ্বায়ক-সহ শতাধিক বিজেপি কর্মী। আর এ নিয়েই তরজায় জড়িয়েছে শাসক ও বিরোধী শিবির।

করুণাময় সিংহ, ইংরেজবাজার: রবিবার রাজ্যের ১০৮টি পুরসভায় ভোট (Municipal Elections 2022)। তার কয়েকদিন আগেই মালদার (Malda) ইংরেজবাজারে (English Bazar) ফাটল ধরল পদ্ম শিবিরে। শক্তিবৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের (TMC)। দলবদল করলেন বিজেপির (BJP) দক্ষিণ নগর মণ্ডলের সহ আহ্বায়ক শুভাঞ্জন গোস্বামী, আইটি সেলের আহ্বায়ক। তৃণমূলে নাম লেখালেন গেরুয়া ব্রিগেডের শতাধিক কর্মীও।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। শাসক দলে নাম লিখিয়েই বিজেপির জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছেন দলত্যাগীরা। প্রতিপক্ষ শিবিরে ভাঙন ধরিয়ে তৃণমূলের দাবি, ভোটের আগে ইংরেজবাজারে আরও শক্তিশালী হল তারা।

যদিও এই দলবদলকে গুরুত্ব দিচ্ছে না জেলা বিজেপি নেতৃত্ব। মালদা জেলা বিজেপি সাধারণ সম্পাদক গৌর মণ্ডলের দাবি, ‘এই দলবদলের ফলে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।’

আরও পড়ুন 'ছাপ্পা দেখলে ইভিএম ভাঙুন', নিদান দিলেন বিধায়ক!

২০২১-এর বিধানসভা ভোটের নিরিখে ২৯ আসনের ইংরেজবাজার পুরসভায় ২৩টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল এগিয়ে বাকি ৬টি ওয়ার্ডে। এই দলবদল ভোটে কোনও প্রভাব ফেলে কিনা, সেটাই দেখার।

এদিকে, পুরভোটের আগে আপাত শান্ত বাঁকুড়ার সোনামুখীতে প্রথম অশান্তির ঘটনা ঘটল। প্রচার চলাকালীন নির্দল প্রার্থীর অনুগামী ও তৃণমূল কর্মীরা মুখোমুখি হতেই বেঁধে গেল হাতাহাতি। 

সোনামুখীর ১১ নম্বর ওয়ার্ডে এবার ত্রিমুখী লড়াই। এই ওয়ার্ডে তৃণমূল, বিজেপির পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী সঞ্জয় চট্টোপাধ্যায়। নির্দলকে সমর্থন করেছে বামেরা। সোমবার রাতে নির্দল প্রার্থীর নির্বাচনী এজেন্টকে তৃণমূল কর্মীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। এরপরই নির্দল প্রার্থীর অনুগামী ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। জখম হন দু’পক্ষের চারজন। 

গত পুরভোটে সোনামুখীর ৯টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, বামেদের দখলে ছিল ৬টি ওয়ার্ড। কিন্তু, বিধানসভা ভোটের নিরিখে বিজেপির লিড ৯টিতে, তৃণমূল এগিয়ে ৫টিতে এবং সিপিএমের লিড একটি ওয়ার্ডে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget