এক্সপ্লোর

Mothabari News : অশান্ত মোথাবাড়ির পরিস্থিতি কী? কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন? বড় পর্যবেক্ষণ হাইকোর্টের

রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলল হাইকোর্ট।

করুণাময় সিংহ, অরিত্রিক ভট্টাচার্য , প্রবীর চক্রবর্তী, কলকাতা : গত সোমবার থেকে অশান্ত মালদার মোথাবাড়ি। বৃহস্পতিবার অশান্তি চরমে ওঠে। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। ছটি মামলা রুজু করে পুলিশ।  ঘটনার জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে বিশেষ নির্দেশ দিল কোর্ট। সেই সঙ্গে জেলাশাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দিল আদালত। 

কী বলেছে আদালত ?

শুক্রবার বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ শুক্রবার পর্যবেক্ষণে জানায়, ঘটনাটি স্পর্শকাতর, রাজ্য সরকারের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা।  বিচারপতিরা এও বলেন যে,  এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রয়োজন আছে বলে মনে হয় না। আমরা সবাই চাই শান্তি। রাজ্য সরকার সেটা দিতে ব্যর্থ হলে দেখা যাবে। এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে জেলাশাসক এবং পুলিশ সুপারকে রিপোর্ট দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে বলা হয়। 

কী পদক্ষেপ রাজ্যের ?

এদিন আদালতে রাজ্য সরকারের তরফে বলা হয়, ' বৃহস্পতিবার দুটো দোকান ভাঙা হয়েছে। পাঁচ জন DSP, সাত জন ইন্সপেক্টরের নেতৃত্বে, ঘটনাস্থলে ৩০০ পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দুই ধরনের ভিডিও পেয়েছি। কিছু ভিডিও ঠিক, আর কিছু ভুয়ো। ' এরপরই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য সরকারকে ফেসবুক লাইভ এবং ভিডিও ফুটেজ খতিয়ে দেখতে হবে।  

মোথাবাড়িতে কী পরিস্থিতি ?

গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গন্ডগোল বাধে। বৃহস্পতিবার দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শুক্রবার মালদার ইংরেজবাজারে জাতীয় সড়ক অবরোধ করেছিলেন স্থানীয়দের একাংশ। দিকে দিকে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। এদিন মোথাবাড়িতে যাওয়ার পথে ইংরেজবাজারে বিজেপির প্রতিনিধি দলকে আটকায় পুলিশ। শুভেন্দু অধিকারীর অভিযোগ,  তিনি ডিজি-র সঙ্গে দেখা করতে চাইলেও করতে দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার রাতেই মালদার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিরা। শুক্রবার বাঁকুড়া শহরের স্টেশন মোড়, হুগলির ব্যান্ডেল এবং ঠাকুরপুকুরে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিজেপি।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
ঘুমের মধ্যেই হঠাৎ শ্বাসকষ্ট, তারাপীঠের হোটেলে ভোররাতে অগ্নিকাণ্ডে ভয়ঙ্কর অভিজ্ঞতা আবাসিকের
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget