এক্সপ্লোর

Malda News: উদ্ধার ব্রাউন সুগার, পাকড়াও এক মাদক কারবারি

Malda News Update: মালদহে ফের উদ্ধার ব্রাউন সুগার, পরপর মাদক উদ্ধারে উদ্বেগে পুলিশ-প্রশাসন

অভিজিৎ চৌধুরী, মালদহ: গোপন সূত্রে খবর পেয়ে মালদহের (malda) হরিশ্চন্দ্রপুরের একটি আমবাগান থেকে ৬৫ গ্রাম ব্রাউন সুগার (brown sugar) সহ এক যুবককে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত যুবকের নাম হাবিবুর ওরফে হবি। ধৃতকে বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে মেলা খবরের ভিত্তিতে তারা জানতে পারেন হরিশ্চন্দ্রপুরের বাইসা আমবাগানে অভিযুক্ত ব্যক্তি মাদক সরবরাহ করার জন্য এসেছে। তারপরেই ওই বাগানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও হয় ওই যুবক। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা। কোথা থেকে এই মাদক আনা হয়েছে? কাকে দেওয়ার জন্য আমবাগানে এসেছিল ধৃত যুবক। তা জানতে তদন্ত চালাচ্ছে মালদহ জেলা পুলিশ।   

মালদহে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধির কারণে চিন্তায় পুলিশ-প্রশাসন (police)। বেশ কিছুদিন ধরেই পরপর মাদক কারবারীকে পাকড়াও করেছে পুলিশ। এর আগে গতবছরের ১৯ নভেম্বর কালিয়াচকে (kaliachak) উদ্ধার হয়েছিল প্রায় দুই কেজি ব্রাউন সুগার। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। ধৃতদের মধ্যে ছিল ভিনরাজ্যের এক কারবারিও। বাকি দুইজন মালদহের বাসিন্দা। গত বছরের ডিসেম্বরেও ধরা পড়েছিল মাদক। সেবার মোথাবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে দেড়শো গ্রাম ব্রাউন সুগার। তখনও গ্রেফতার করা হয়েছিল মালদহের তিনজনকে।

বাংলাদেশ সীমান্ত রয়েছে মালদহে। একাধিকবার নানা অপরাধচক্রের হদিশ পাওয়া গিয়েছে মালদহে। মাদক সরবরাহকারীদের ধরা হয়েছে। বারবার ধরপাকড় চালিয়েও লাগাম পরানো যাচ্ছে না এই অপরাধে। কীভাবে মালদহে জাল ছড়াচ্ছে মাদক পাচারকারীরা? ভিনরাজ্যের যোগও কি রয়েছে? উত্তর খুঁজছে জেলা পুলিশ। 

আরও পড়ুন: মেমারীতে দিদির পচাগলা দেহ আঁকড়ে বোন, মৃতদেহর সঙ্গে একই বিছানায় দিনযাপন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget